কুলিং অফ থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে সচিব জয় শাহ, অপেক্ষায় সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

কুলিং অফ থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে জয় শাহ, অপেক্ষায় সৌরভ গঙ্গোপাধ্যায়

বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের সংবিধানে বর্ণিত বাধ্যতামূলক কুলিং অফের নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন বিসিসিআই সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। একই পদক্ষেপ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জেনে নিন পুরো ঘটনা।

কুলিং অফ

কুলিং অফ

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা কমিটির সুপারিশ মতো, কোনও ব্যক্তি বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার প্রশাসনিক পদে (এক বা একাধিক) ছয় বছরের বেশি বহাল থাকতে পারবেন না। ২০১৪ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র যুগ্ম সচিব নিযুক্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৫ সালে তিনি সংস্থার সভাপতি নির্বাচিত হন। সেদিক থেকে দেখলে আগামী জুলাই-তে ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর কাটিয়ে ফেলবেন মহারাজ। বিসিসিআই-র নতুন সংবিধান অনুযায়ী, এরপর তাঁকে তিন বছরের জন্য বাধ্যতামূলক বিরাম নিতেই হবে। বিসিসিআই সচিব জয় শাহ-ও একই নিয়মে বন্দি হতে চলেছেন। কারণ তিনিও ২০১৩ সাল থেকে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পদে নিযুক্ত ছিলেন। কুলিং অফের নিয়ম অনুযায়ী গত ৭ মে পর্যন্ত বিসিসিআই-র সচিব পদে থাকার কথা অমিত শাহ-পুত্রের।

সংবিধান পরিবর্তন

সংবিধান পরিবর্তন

২০১৩ সালে আদিত্য বর্মার দাখিল করা মামলার প্রেক্ষিতে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের সব তথ্য বেরিয়ে এসেছিল। এরপরেই বিসিসিআই-র জন্য নতুন সংবিধান রচনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাদের মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল সেই সংবিধান তৈরির পাশাপাশি নজরদারির জন্য বিসিসিআই-র মাথায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও এথিক্স অফিসারকে বসিয়ে দিয়েছিল। তৈরি করা হয়েছিল বাধ্যতামূলক কুলিং অফের নিয়ম। এতদিন পর বিসিসআই-র স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও এথিক্স অফিসারের গুরুত্ব যে কমবে, তা বলাই চলে।

জয় শাহের আবেদন

জয় শাহের আবেদন

বিচারপতি আরএম লোধা কমিশনের কুলিং অফের নিয়মকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ড সচিব পদে মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। অন্যদিকে আগামী জুলাই-তে বিসিসিআই সভাপতি পদে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনিও লোধা কমিশনের সুপারিশকে চ্যালেঞ্জ করে যে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন, তা নিশ্চিত। ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ-কে বিসিসিআই-এর শীর্ষ পদে লম্বা সময়ের জন্য দেখতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের মামলাকারী তথা বিহার ক্রিকেট অ্যাসোসিয়শনের কর্তা আদিত্য বর্মা। সেই মামলার শুনানি এখনও শুরু হয়নি।

কী চাইছে বিসিসিআই

কী চাইছে বিসিসিআই

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা কমিশনের সুপারিশকে মান্যতা দিয়েও সমান্তরাল এক নিয়ম প্রস্তাবের আকারে তৈরি করেছে বিসিসিআই। তাতে বলা হয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থা নয়, কোনও ব্যক্তি পরপর দুই বার কেবল বিসিসিআই-র পদাধিকারি হলে, তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তা থেকে পরিস্কার, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ-কে বিসিসিআই-র শীর্ষ পদে অন্তত ছয় বছর দেখতে চাইছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+