হ্যাটট্রিক করে দলকে খেতাব জেতালেন জেসন কামিন্স, মেরিনার্সদের জন্য দিলেন বিশেষ বার্তা

মোহনবাগানে যোগ দেওয়ার আগে বিধংসী ফর্মে জেমন কামিন্স। অস্ট্রলিয়া লিগে গ্র্যান্ড ফাইনালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ৬-১ গোলে বিধ্বস্ত করল মেলবোর্ন সিটি এফসি-কে। হ্যাটট্রিক করলেন জেমন কামিন্স। এই ম্যাচ থেকে অজি মেরিনার্সদের বিদায়ের বার্তাও দিয়ে দিলেন কামিন্স। যা সবুজ মেরুন সমর্থকদের আনন্দকে দ্বিগুণ করতে পারে।

এই ম্যাচের আগে অজি স্ট্রাইকার জানিয়েদেন, "এটাই আমার ফেয়ারওয়েল ম্যাচ কিনা? হতে পারে। হয়ত এটাই আমার শেষবার মাঠে নামা। তবে এই ম্যাচে পুরোপুরি ফোকাস করে রয়েছি।'

1

দিনের শেষে কামিংস তাঁর কাজ করেন। হাফ ডজন গোলের মধ্যে তিনটিই তাঁর। তাঁর নামের পাশে লেখা হ্যাটট্রিক। ম্যাচের ধারাভাষ্যকাররা বলছিলেন, নিঃসন্দেহে এই রাত স্মরণীয় হয়ে থাকবে কামিংসের কাছে। ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাবে খেলতে যাবেন কামিংস। যে ক্লাব এই মুহূর্তে আইএসএল চ্যাম্পিয়ন।

এই ম্যাচে এক ধারাভাষ্যকারের কথায়, 'জেসন কামিন্স স্কটিশ কাপ, স্কটিশ লিগ কাপের ফাইনালে খেলেছেন। অস্ট্রেলিয়ান কাপ ফাইনালেও দু-বছর আগে খেলেছিল। চলতি সিজনে ক্লাবের হয়ে ১৭ গোল করে টপ স্কোরার। এটাই হয়ত ওঁর শেষ ম্যাচ হাতে পারে। সম্ভাব্য গন্তব্য ভারত। মিলিয়নার হিসাবে কামিন্স পদার্পন ঘটতে পারে আইএসএল-এ।'
আগামী সপ্তাহেই ক্যামিন্সের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে মোহনবাগান সুপার জায়ন্টাস। প্রবল আগ্রহে অপেক্ষা করছেন বাগান সমর্থকরা।

২

অস্ট্রেলিয়ান বিশ্বকাপের কলকাতায় ক্লাবের খেলার বিষয়ে আগেই মৌখিক সম্মতি ও দিয়ে ছিলেন। সূত্রের খবর সই পর্ব হয়ে গিয়েছে । এ লিগ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছিল, হয়তো আগামী সপ্তাহেই সরকারি ভাবে ঘোষণা করবে মোহনবাগান ক্লাব।


মুম্বই সিটি এফসিকে টেক্কা দিয়ে জেসন কামিন্সকে ঘরে তুলতে চলেছে মোহনবাগান অজি বিশ্বকাপারকে এবার দলবদলের শুরু থেকেই টার্গেট করেছিল সবুজ মেরুন। লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও।কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করছে বাগানই।

মোহনবাগানে যখন বিশ্বকাপারের আগমনের ধ্বনি। তখন দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গলও। স্বল্প যে কয়েকজন ফুটবলার লাল-হলুদ জার্সিতে নজর কেড়েছিলেন, তাঁদের মধ্যেই একজন ছিলেন জেরি লালরিনজুয়ালা। সেই জেরিকেই এবার ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। এক বছরের চুক্তিতে জেরি চেন্নাইয়িন থেকে সই করেছিলেন ইস্টবেঙ্গলে। ৩১-এ মে'তেই চুক্তি শেষ হয়েছে জেরির সঙ্গে। তবে তাঁর সঙ্গে চুক্তি আর বাড়াচ্ছে না ইস্টবেঙ্গল।


শনিবার ছাঁটাইয়ের তালিকা প্রকাশ করে ইস্টবেভ্হল। পাশাপাশি রিলিজ করা হচ্ছে সুমিত পাসি। কিরিয়াকু, হাওকিপ, অ্যালেক্স লিমা, হিমাংশু জাংরা, শুভম সেন, জর্ডন ডোহাত্রি, নবীন কুমার, জ্যাক জার্ভিসকে। ভালো দলগঠনের জন্য ইনভেস্টর কর্তাদের সঙ্গে নিয়মিত কথা চালাচ্ছে ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+