কলম্বিয়াকে হারিয়ে গত বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিল জাপান

কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে গত বিশ্বকাপের হারের মধুর প্রতিশোধ নিল জাপান।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হয়েছিল জাপানকে। শেষ ম্যাচে কলম্বিয়া ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল জাপানকে। তারপরে রাশিয়া বিশ্বকাপে খেলতে এসে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে গত বিশ্বকাপের হারের মধুর প্রতিশোধ নিল জাপান।

কলম্বিয়াকে হারিয়ে গত বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিল জাপান

এদিন খেলার শুরুতে ফেভারিট ছিল কলম্বিয়াই। যদিও প্রথম একাদশে তারকা খেলোয়াড় হামেস রদরিগেসকে রাখেননি কলম্বিয়ার কোচ হোসে পেকেরম্যান। তবে খেলা শুরু পাঁচ মিনিটের মাথায় জাপান পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়।

কলম্বিয়া বক্সে গোলমুখী বলে হাত লাগিয়ে লাল কার্ড দেখেন কার্লোস স্যাঞ্চেস। ১-০ গোলে এগিয়ে যায় জাপান। অন্যদিকে কলম্বিয়া দশ জন হয়ে যায় শুরুতেই।

সেখান থেকে অনবদ্য লড়াই চালায় দক্ষিণ আমেরিকার দেশটি। চল্লিশ মিনিটের মধ্যে ফ্রি কিকে গোল করে সমতা ফেরান কলম্বিয়ার কুইন্তেরো। তারপরও সুযোগ পেলেই আক্রমণ আসছিল কলম্বিয়া।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় হামেস রদরিগেসকে নামান পেকেরম্যান। মাঠমাঠ থেকে ফরওয়ার্ড খেলায় চাঞ্চল্য এলেও একজনের অভাব বারবারই অনুভূত হয়েছে। জাপানের এগারো জনের বিরুদ্ধে দশ জনের কলম্বিয়া এখানেই পিছিয়ে পড়ে।

এদিকে জাপান মাঠমাঠ থেকে বারবার আক্রমণ তুলে এনেও কাঙ্খিত গোল পাচ্ছিল না। শেষ অবধি ম্যাচের ৭৩ মিনিটের মাথায় কর্ণার থেকে হেড করে জাপানকে ২-১ এগিয়ে দেন ফরওয়ার্ড য়ুগা ওসাকো। এরপরে আর ম্যাচে ফেরত আসতে পারেনি কলম্বিয়। শেষদিকে কয়েকটি নিষ্ফলা চেষ্টা করেছিলেন রদরিগেস ও ফালকাও। তবে সেই চেষ্টা প্রথম ম্যাচের হার বাঁচাতে পারেনি।

২০১০ সালে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ জয় দিয়ে বিশ্ব শুরু করেছিল জাপান। সেবার শেষ ষোলোয় পৌঁছয়। হন্ডা গোল করেছিলেন সেবার। এদিন তিনি খেললেও গোল পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+