পয়েন্ট নয়, গোল পার্থক্য নয়, এক নতুন নিয়মেই পরের রাউন্ডে জাপান
ফেয়ার প্লে-এর উপর নির্ভর করে পরের রাউন্ডে পৌছল জাপান।
পোল্যান্ডের কাছে হারলেও বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে জাপান। কিন্তু যে ভাবে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে জাপান, তা বেশ মজার। বলা ভাল ভাগ্যের সহায়তা না থাকলে কোনও মতেই শেষ ষোলোয় পৌঁছতে পারত না জাপান।

বৃহস্পতিবার একই সময় খেলা ছিল জাপান বনাম পোল্যান্ড এবং সেনেগাল বনাম কলম্বিয়ার মধ্যে। ম্যাচ শুরুর সময় যে পরিস্থিতি ছিল তাতে এই ম্যাচে জাপান যদি ড্র করত বা জিতত এবং সেনেগাল যদি জিতে যেত তাহলে পরের রাউন্ডে পৌছে যেত জাপান এবং সেনেগাল। কারণ ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত জাপান এবং সেনেগালের গোলপার্থক্য, গোল করা বা গোল হজম করার পরিমান সব কিছুই একই ছিল।
কিন্তু এক গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে জাপান। এই পরিস্থিতিতে ম্যাচ শেষ হলে বাইরে চলে যেত জাপান। কিন্তু এর কিছু সময়ের মধ্যেই সেনেগালের বিরুদ্ধে গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। খেলা শেষ হয় এই পরিস্থিতিতে।
ফলে ম্যাচ যখন শেষ হয় তখন দুই দলের পয়েন্টই ছিল চার। পক্ষে গোল ছিল চার এবং বিপক্ষে গোল ছিল চার। ফলে গোল পার্থক্য ছিল শূন্য।
এই পরিস্থিতিতে দুই দলকে আলাদা করে ফেয়ার প্লে। গ্রুপের তিনটি খেলায় মোট চারটি হলুদ কার্ড দেখে জাপান, সেখানে সেনেগাল দেখে মোট ছয়টি হলুদ কার্ড। জাপান কম হলুদ কার্ড দেখায় সেনেগালকে পিছনে রেখে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে তারা।












Click it and Unblock the Notifications