জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করে ম্যাচের সেরা পোলিশ ডিফেন্ডার

অসাধারণ পারফরম্যান্স দিয়ে ম্যাচের সেরা জেন বেডনারেক।

রাশিয়া বিশ্বকাপে যখন পোল্যান্ড অংশ নিতে এসেছিল তখন চ্যাম্পিয়নশিপ ফাইনটের অন্যতম দল হিসেবে তাদের মনে করেছিলেন বহু ফুটবল বিশেষজ্ঞই। আর এই মনে করার নেপথ্যে যে মূল কারণ, তিনি হলে রবার্ট লেয়নডস্কি।

জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করে ম্যাচের সেরা পোলিশ ডিফেন্ডার

আশা থাকলেও পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করতে পারল না পোল্যান্ড। তবে, শেষ পর্যন্ত সমর্থকদের একটা জয় উপহার তারা দিয়েছে। তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে দুরন্ত ছন্দে থাকা জাপানকে।

পোল্যান্ডের এই জয়ের নেপথ্যে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন জেন বেডনারেক। বেডনারেকের একমাত্র গোলেই এই ম্যাচে জয়ের মুখ দেখে পোল্যান্ড।

রাফায়েল কুরজাবার দুরন্ত ভেসে আসা ফ্রি কিকে পা ছুঁইয়ে গোল করে যান বেডনারেক। দেশের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল।

The @Budweiser #ManoftheMatch for #JPNPOL is Jan Bednarek! pic.twitter.com/k2mbTrI9HR
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 28, 2018

শুধু এই গোল করার ক্ষেত্রেই নয়, সাউদাম্পটনের এই ডিফেন্ডার গোটা ম্যাচে ভরসাও জুগিয়েছেন দলের ডিফেন্সকে। বিশেষ করে প্রথমার্ধে যখন জাপান একের পর এক আক্রমণ তুলে আনছিল, সেই সময়ে অসাধারণ ডিফেন্ডিংয়ের নমুনা রাখেন বেডনারেক।

ডিফেন্স এবং গোল করার পাশাপাশি ২২ বছরের এই তরুণ ডিফেন্ডারকে মাঝে মধ্যে চেঁচিয়েও সতীর্থদের নির্দেশ দিতে দেখা যায়। যা থেকে পরিস্কার নেতৃত্বের সহজাত গুণও রয়েছে তাঁর মধ্যে।

এই ম্যাচে যোগ্য ফুটবলার হিসবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বেডনারেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+