আইএসএলে কেরালাকে উড়িয়ে দুইয়ে জামশেদপুর, পেনাল্টি থেকে স্টুয়ার্টের জোড়া গোল
আইএসএলের ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। ব্যাম্বোলিমে খেলার ফল ৩-০। প্রথমার্ধের ইনজুরি টাইম ও দ্বিতীয়ার্ধের প্রথমদিকেই দুটি পেনাল্টিকে গোলে রূপান্তরিত করে জামশেদপুরকে এগিয়ে দেন ম্যাচের সেরা গ্রেগ স্টুয়ার্ট। অপর গোলটি এসসি ইস্টবেঙ্গল থেকে ড্যানিয়েল চিমা চুকউ-র, যিনি জামশেদপুরে গিয়ে গোল করেই চলেছেন। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল জামশেদপুর এফসি।

এদিনের ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল জামশেদপুর এফসি। শুরু থেকে তারাই দাপট নিয়ে খেলতে থাকে। তবে জামশেদপুরের একাধিক প্রয়াস রুখে দিচ্ছিল কেরালা ব্লাস্টার্সের রক্ষণ। মিনিট ২০ খেলা গড়ানোর পর ছন্দে ফেরার চেষ্টা করতে থাকে কেরালা। কয়েকটি সুযোগও তৈরি করে, কিন্তু জামেদপুরের রক্ষণকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। পাল্টা আক্রমণে গিয়ে গোল পাওয়ার মরিয়া চেষ্টা চালাতে থাকে জামশেদপুর। প্রথমার্ধের ইনজুটি টাইমে পেনাল্টি আদায় করতে সক্ষম হয় তারা। দেনেচন্দ্রম মিতেই বক্সের মধ্যে গ্রেগ স্টুয়ার্টকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আত্মবিশ্বাসী শটে গোল করে দলকে বিরতিতে এগিয়ে দেন স্টুয়ার্ট।
𝒫𝒶𝓃𝑒𝓀𝒶 𝑜𝓃 𝓅𝑜𝒾𝓃𝓉 ft. Greg Stewart! 💯
— Indian Super League (@IndSuperLeague) February 10, 2022
Watch the #JFCKBFC game live on @DisneyPlusHS - https://t.co/KcxEoIkeRD and @OfficialJioTV
Live Updates: https://t.co/HVQzNYYKL3#HeroISL #LetsFootball | @JamshedpurFC pic.twitter.com/yXMz9K4qda
৪৬ মিনিটের মাথায় দ্বিতীয় পেনাল্টি পায় জামশেদপুর এফসি। মার্কো লেসকোভিচ বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দেন বরিস সিংকে। এর ফলে তিনি যেমন হলুদ কার্ড দেখেন, তেমনই ব্যবধান বাড়ানোর সুযোগ এসে যায় জামশেদপুরের কাছে। পেনাল্টি থেকে ফের গোল করেন গ্রেট স্টুয়ার্ট।
𝐌𝐚𝐧 𝐢𝐧 🔝 𝐟𝐨𝐫𝐦 👏
— Indian Super League (@IndSuperLeague) February 10, 2022
Daniel Chima Chukwu has now scored 3⃣ goals in 3⃣ games for @JamshedpurFC 🤩🔥#JFCKBFC #HeroISL #LetsFootball pic.twitter.com/qZ6ShdprVv
৫৩ মিনিটে বরিস সিংয়ের ক্রস থেকে অনবদ্য ভলিতে গোল করে জামশেদপুরকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন চিমা। এই গোলের পর আর ম্যাচে ফেরার সুযোগই ছিল না কেরালার কাছে। দাপট দেখিয়েই তিন পয়েন্ট নিশ্চিত করে জামশেদপুর।

এই জয়ের ফলে জামশেদপুর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৪ ম্যাচে তাদের ঝুলিতে ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হায়দরাবাদ এফসির ১৫ ম্যাচে রয়েছে ২৬ পয়েন্ট। বেঙ্গালুরু এফসি ১৫টি ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। চারে এটিকে মোহনবাগানের ১৩ ম্যাচে রয়েছে ২৩ পয়েন্ট। পাঁচে নেমে গেল কেরালা ব্লাস্টার্স এফসি, তাদের ২৩ পয়েন্ট এসেছে ১৪টি ম্যাচ থেকে। কাল হায়দরাবাদ এফসি খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications