আইএসএলে চূর্ণ চেন্নাইয়িন! গোলের বন্যা বইয়ে এটিকে মোহনবাগানকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল জামশেদপুরের

আইএসএলের পয়েন্ট তালিকায় ওঠা-নামা অব্যাহত। গতকাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছিল এটিকে মোহনবাগান। যদিও হায়দরাবাদ এফসি ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ জিতে বাগানকে দুইয়ে পাঠিয়ে দেয়। আজ তিলক ময়দানে জামশেদপুর এফসি ৪-১ গোলে চূর্ণ করল চেন্নাইয়িন এফসিকে। এর ফলে পয়েন্ট তালিকার দুইয়ে চলে এসেছে তারা, তিনে নেমে গেল সবুজ মেরুন।

গোলের বন্যা বইয়ে এটিকে মোহনবাগানকে সরিয়ে দুইয়ে জামশেদপুর

প্রথমার্ধে দুই দলই উপভোগ্য ফুটবল উপহার দেয়, যদিও বিরতিতে ৩-০ গোলে এগিয়ে যায় জামশেদপুর। ২২ মিনিটে প্রথম গোলটি করেন ঋত্ত্বিক দাস। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান বরিস সিং। ৩৯ মিনিটে ড্যানিয়েল চিমা চুকউ জামশেদপুরের তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই ম্যাচের ৪৬ মিনিটে দীপক দেবরানির আত্মঘাতী গোল চেন্নাইয়িনকে চার গোলে পিছিয়ে দেয়।

গোলের বন্যা বইয়ে এটিকে মোহনবাগানকে সরিয়ে দুইয়ে জামশেদপুর

এরপর চেন্নাইয়ের দলটির পক্ষে সমতা ফেরাতে বা জিততে দরকার ছিল বড় অঘটনের। ফলে খেলার প্রায় মাঝামাঝি সময়েই বোঝা যেতে থাকে ম্যাচের ফলাফল। ৬২ মিনিটে নেরিজুস ভাল্সকিস চেন্নাইয়িন এফসির একমাত্র গোলটি করেন। আরিয়েল বরিসিউকের দূরপাল্লার শট টিপি রেহনেশ প্রতিহত করলেও বল চলে যায় ভাল্সকিসের পায়ে, যা কাছ থেকে জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। এরপরও কয়েকটি গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল চেন্নাইয়িন, কিন্তু কাজের কাজ হয়নি। ফলে সহজ জয় ছিনিয়ে নেয় জামশেদপুর।

গোলের বন্যা বইয়ে এটিকে মোহনবাগানকে সরিয়ে দুইয়ে জামশেদপুর

১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি রয়েছে আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে উঠে আসা জামশেদপুরের ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট। এটিকে মোহনবাগান ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নেমে এসেছে তিনে। চারে কেরালা ব্লাস্টার্সের ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট। কাল আইএসএলে বেঙ্গালুরু এফসি খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+