উৎসব মুখরিত গোয়ায় সমর্থকদের জয় উপহার দিতে পারল না কোনও দলই

জামশেদপুর এফসি ১ (গ্রেগ স্টিওয়ার্ট)

কেরল ব্লাস্টার্স ১ (সাহাল আব্দুল সামাদ)

ক্রিসমাসের আমেজে বক্সিং ডে ম্যাচে উৎসব মুখরিত গোয়ায় সমর্থকদের খুশি করতে পারল না জামশেদপুর এফসি। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করল ওয়েন কোয়েলের জামশেদপুর। তিলক ময়দানে খেলার ফলাফল ১-১।

উৎসব মুখরিত গোয়ায় সমর্থকদের জয় উপহার দিতে পারল না কোনও দলই

রবিবার খেলার ১৪ মিনিটে বিশ্বমানের ফ্রি-কিক থেকে গোল করে স্টিল সিটি'র দলকে এগিয়ে দেন গ্রেগ স্টিওয়ার্ট। স্টিওয়ার্টে-র এই গোল চলতি আইএসএল-এর সেরা গোল হওয়ার দাবি রাখে। তাঁর বাম পায়ের নেওয়া শট মানবপ্রাচীর'কে এড়িয়ে জড়িয়ে যায় জালে। কেরল গোলরক্ষকের প্রভসুখন গিল পক্ষে এই শট আটকানো সম্ভব ছিল না।

যদিও বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি কেরল'কে। ম্যাচের ২৭ মিনিটে কেরল'কে সমতায় ফেরান সাহাল আব্দুল সামাদ। আলভারো ভ্যাজকুইজের তৈরি করা বল থেকে কেরল'কে ম্যাচে ফেরাতে ভুল করেননি আব্দুল। প্রথমার্ধে কোনও দলই আর গোলের মুখ খুলতে পারেনি।

এ দিনে আইএসএল-এ মূলত লড়াইটা ছিল লিগ টেবলের তৃতীয় স্থানে থাকা জামশেদপুর এবং চতুর্থ স্থানে থাকা কেরল ব্লাস্টার্সের মধ্যে। যে দল জিতত সেই দলের কাছেই সুযোগ থাকত লিগ টেবলের মগডালে পৌঁছে যাওয়ার। কিন্তু কোনও দলই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেয়ে জামশেদপুর উঠে এসেছে দ্বিতীয়স্থানে এবং মালাবারিয়ান্স'রা রয়েছে তৃতীয় স্থানে।

আট ম্যাচের মধ্যে তিনটি করে ম্যাচে জয় পয়েছে জামশেদপুর এফসি এবং কেরল এফসি। এই দুই দল ড্র করেছে চারটি করে ম্যাচ। একটি করে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কেরল এবং জামশেদপুর'কে। সমান পয়েন্ট হলেও গোলের নিরিখে এক ধাপ এগিয়ে আছে স্টিল সিটি'র দল।

শীর্ষস্থানে থাকা মুম্বই সিটি এফসি'র সঙ্গে দুই পয়েন্টের পার্থক্য এই দুই দলের। এই দুই দলের থেকে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। একই সংখ্যক ম্যাচ খেলে মুম্বইয়ের পয়েন্ট ১৫।

এক সপ্তাহের ব্যবধানে ফের আগামী রবিবার মাঠে নামবে এই দুই দল। ২ জানুয়ারি ডবল হেডারে প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে কেরল ব্লাস্টার্স। দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসি'র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+