ISL 2023-24: শাস্তি পেল জামশেদপুর, চাপ বাড়ল মোহনবাগান এসজির, লিগ শিল্ডের লড়াই জমিয়ে দিল মুম্বই

ভারতীয় দলের খেলা থাকায় আপাতত কিছুদিনের বিরতিতে আছে আইএসএল। খেলা বন্ধ থাকলেও বদলে গেল পয়েন্ট টেবল।লিগ বন্ধ হওয়ার ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল মোহনবাগান এসজি। কিন্তু ১৯ ম্যাচেই ৪১ পয়েন্ট হয়ে গেল মুম্বইয়ের।

দোষ করল জামশেদপুর, চাপ বাড়ল মোহনবাগান এসজির উপর। গত ৮ মার্চ মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের ফল গোলশূণ্য ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচে নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত বিদেশি খেলানোয় শাস্তি পেল জামশেদপুর। সেই ম্যাচে ৩-০ গোলে জয়ী করা হয়েছে মুম্বইকে। ফলে ৩৯ থেকে ৪১ পয়েন্টে পৌঁছে গেল মুম্বই।

ISL 2023-24

লিগ শিল্ড জয়ের দৌড়ে খানিকটা হলেও সুবিধাজনক জায়গায় ছিল হাবাসের দল। কারণ এতদিন পর্যন্ত দুই দলের পয়েন্ট সংখ্যা ছিল ৩৯, তার উপর সবুজ মেরুন ১ ম্যাচ কম খেলেছি‌ল। বুধবার জামশেদপুর ম্যাচে জয় পাওয়ায় আরও ২ পয়েন্ট যোগ করে শীর্ষস্থান মজবুত করল মুম্বই। ফলে হাবাসের দলের উপর চাপ আরও বাড়ল।

৮ মার্চ মার্চ মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর ঠিক কি হয়েছিল? ম্যাচের ৮২তম মিনিটে জামশেদপুর ফুটবলার ড্যানিয়েল চিমাকে লাল কার্ড করা হয়।চিমার মাঠ ছাড়ার পর জামশেদপুরের খালিদ জামিল ইমরান খানেরপ বদলে স্টেভানোভিচকে পরিয়ে দেন। যা আইএসএলের নিয়ম বিরুদ্ধ।

আইএসএল-এর নিয়ম অনুসারে, "প্রত্যেক ক্লাব নিশ্চিত করবে যে কমপক্ষে সাত জন ঘরোয়া খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছে এবং প্রতিটি ম্যাচে সর্বদা মাঠে সাতজন দেশীয় ফুটবলার রাখতে হবে, এই নিয়মের ব্যতিক্রম হলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট ক্লাবকে। যেটা পেল জামশেদপুর।

মুম্বাই সিটি এফসি জামশেদপুরে ৮ই মার্চ এআইএফএফ-এর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়, জামশেদপুর এফসি তাদের ম্যাচ চলাকালীন সর্বদা মাঠে ন্যূনতম ৭ জন ঘরোয়া খেলোয়াড়কে রাখেনি। আইএসএলের নিয়ম অনুসারে লিগের নিয়ম মেনে উল্লিখিত প্রতিবাদ পর্যালোচনা করার পর, ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত মুম্বই সিটি এফসি-এর পক্ষ গিয়েছে।

ফলস্বরূপ, মুম্বাই সিটি আরও দুই পয়েন্ট নিয়ে স্ট্যান্ডিংয়ের শীর্ষে তাদের লিড শক্ত করেছে। ১৯টি খেলায় তাদের ৪১পয়েন্ট রয়েছে। এদিকে জামশেদপুর এফসি ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। তাদের তালিকায় আরও একটি পয়েন্ট এবং আরও একটি গোল থাকলে তারা ষষ্ঠ হতে পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+