আইএসএলে জয় অধরাই এসসি ইস্টবেঙ্গলের! ঈশানের গোলে লিগশীর্ষে জামশেদপুর এফসি

আইএসএলে ১১টি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখতে পারল না এসসি ইস্টবেঙ্গল। আজ ব্যাম্বোলিমে নিজেদের অ্যাওয়ে ম্য়াচে হারল জামশেদপুর এফসির কাছে। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ঈশান পণ্ডিত। লাল হলুদ বধ সেরে আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল জামশেদপুর।

ঈশানের গোলে লিগশীর্ষে জামশেদপুর এফসি

আইএসএলে এখনও জয় অধরা থাকলেও টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার প্রথম একাদশে কোনও বিদেশিকে না রেখে নজির গড়েছে লাল হলুদ। ম্যাচের বেশিরভাগ সময় রক্ষণও বেশ মজবুতই ছিল। কিন্তু সুপার-সাব ঈশান পণ্ডিতের গোলই ফারাক গড়ে দিল ম্যাচের শেষ লগ্নে। এদিনের ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বজায় ছিল জামশেদপুর এফসির। দুর্গ সামলে প্রতি আক্রমণে যাওয়ার কৌশল নিয়েই খেলছিল লাল হলুদ। জামশেদপুর এফসির আক্রমণগুলি যেভাবে সামলাচ্ছিল এসসি ইস্টবেঙ্গল, তা অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলানো রেনেডি সিংকে খুশি করার মতোই। আওয়েল কয়েলের দল কয়েকটি সুযোগ পেলেও তা গোলে রূপান্তরিত করতে না পারায় প্রথমার্ধ ছিল গোলশূন্য।

ঈশানের গোলে লিগশীর্ষে জামশেদপুর এফসি

ম্যাচের ৫২ মিনিটে জর্ডন মারের হেড ক্রসবারে লেগে ফিরে আসায় এগিয়ে যেতে পারেনি জামশেদপুর। আদিল খান চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেই প্রথম বিদেশি নামায় লাল হলুদ, পরিবর্ত হিসেবে নামেন ড্যারেন সিডোয়েল। ম্যাচের বয়স যখন এক ঘণ্টা ছুঁতে চলেছে তার একটু আগে ঈশানকে নামান জামশেদপুর কোচ। ৭৪ মিনিটে মারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটেও তিনি একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে দুর্বল শট রুখতে অসুবিধা হয়নি অরিন্দম ভট্টাচার্যের।

ঈশানের গোলে লিগশীর্ষে জামশেদপুর এফসি

যদিও এর তিন মিনিট পরই কর্নারে মাথা ছুঁইয়ে জয়সূচক গোলটি করে যান ঈশান পণ্ডিত। যা শুধু জামশেদপুরের জয়ই নিশ্চিত করল না, এই প্রথমবার তাদের তুলে নিয়ে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। জামশেদপুরের পরবর্তী ম্যাচ সোমবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে এসসি ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে জামশেদপুরের পয়েন্ট ১৯। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট কেরালা ব্লাস্টার্সের। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি ১১টি ম্যাচ খেলে ফেলেছে। ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে লাল হলুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+