আসন্ন আইএসএলের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন কোচকে নিযুক্ত করল জামশেদপুর এফসি

আসন্ন মরসুমের জন্য নতুন কোচ নিযুক্ত করল জামশেদপুর এফসি। গত আইএসএলে দায়িত্বে থাকা কোচ স্টিফ কপেলকে মরসুম শেষেই সই করিয়ে নেয় এটিকে।

আর কয়েক মাসের অপেক্ষা, তার পরই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের সব থেকে গ্ল্যামারাস টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল)। আসন্ন আইএসএলের জন্য ঘর গোছানো শুরু করে দিল গত মরসুমে আইএসএলে অভিষেক হওয়া জামশেদপুর এফসি।

আসন্ন আইএসএলের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন কোচকে নিযুক্ত করল জামশেদপুর এফসি

প্রথম বছরই এক ঝাঁক তারকাদের নিয়ে দল গড়ে চমক দিয়েছিল জামশেদপুর। কোচ করে আনা হয়েছিল ম্যান ইউ কিংবদন্তি এবং কেরলা ব্লাস্টার্সকে কোচিং করানো স্টিভ কপেকে।

কিন্তু মরসুম শেষ হওয়ার পরই গত মরসুমে কোচ ডামাডোলে অচল অবস্থায় থাকা এটিকে এই মরসুমের জন্য কোচ হিসেবে সই করিয়ে নেন স্টিভ কপেলকে। ফলে আসন্ন আইএসএলের জন্য কাকে কোচ করা হবে, তা নিয়ে বারবার বৈঠক চলছিল ক্লাব কর্তাদের মধ্যে। অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন কোচ সেসার ফেরান্দোকে কোচ হিসেবে নিশ্চিত করল জামশেদপুর এফসি।

২০০৪-০৫ মরসুমে তাঁর কোচিংয়ে খেলে এটিএম। যদিও সেবার ভাল ফল করতে পারেনি লস ইন্ডিয়োস। লিগ টেবিলের ১১ নম্বরে শেষ করে ছিল তারা।

সেসার ফেরান্দো অতীতে কোচিং করিয়েছেন ভ্যালেন্সিয়া বি, গ্যানদিয়া জোহর দারুল-সহ একাধিক ক্লাবে। তিনি ভারতে আসছেন লা নুসিয়া ক্লাবের দায়িত্ব ছেড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+