আইএসএল-এ নর্থইস্ট-র সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে জামশেদপুর

আইএসএল-এ নর্থইস্ট-র সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে জামশেদপুর

আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ড্র করে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল জামশেদপুর এফসি। ৬ ম্যাচে ১১ পয়েন্টে অবস্থান করছে তারা। অন্যদিকে এই ড্র-র পর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।

আইএসএল-এ নর্থইস্ট-র সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে জামশেদপুর

ঘরের মাঠ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতি নেন জামশেদপুর এফসি-র ফুটবলাররা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন কাস্টেল, আকোস্টারা। ম্যাচের ২৮ মিনিটের মাথায় তার ফল পায় হোম টিম। সার্জিও আকোস্টার গোলে এগিয়ে যায় জামশেদপুর।

এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট ইউনাইটেড। আসামোয়া গিয়ানদের একাধিক আক্রমণ প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে শেষ হয়ে যায়। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ফেলে জামশেদপুর এফসি-ও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ঠিক শেষ মুহূর্তে পানাগিয়োটিস ট্রিয়াডিসের গোলে খেলায় সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড। ১-১ ফলে ম্যাচ শেষ হয়।

কাল অর্থাৎ বুধবার আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। সম পরিমাণ ম্যাচ খেলে ওড়িশা এফসি-র পয়েন্ট ৬। তারা লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+