EPL: গুয়ার্দিওলাকে স্বস্তি দিয়ে গোলে ফিরলেন, ম্যান সিটির সমর্থকদের জন্য কী বার্তা দিলেন হালান্ড?
মরশুমের মাঝপথে চোট-আঘাতের সমস্যায় পড়েছিলেন। এরফলে মাঠের বাইরেও কিছুটা সময় থাকতে হয় হালান্ডকে। কিন্তু ম্যান ভক্তদের উৎকন্ঠার অবসান ঘটিয়ে গোলে ফিরলেন হালান্ড।
শনিবার রাতে ঘরের মাঠে ইপিএলেনর ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে এভার্টনকে। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য হয়েই শেষ হয়। চাপ বাড়ছিল কোচ পেপ গুয়ার্দিওলার দলের। ৭১ ও ৮৫ মিনিটে গোল করেন হালান্ড। প্রথম গোলে হালান্ডকে অ্য়াসিস্ট করেন নাথান আক। দ্বিতীয় গোলের পাস বাড়ান বেলজিয়াম তারকা কেভিন দ্য ব্রুইন।
ম্যাচ শেষে ম্যান সিটির তারকা ফুটবলার বলেন, 'ফিরে আসাটা অসাধারণ এবং জয়ের ধারা বজায় রাখাটা আরও বেশি তাৎপর্যপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ এখন আমাদের জন্য জয়ের ধারা বজায় রাখা। আমরা ইতিমধ্যে বেশ ভালো ছন্দে আছি। পরবর্তী ম্যাচ গুলিতে এই ধারা আমাদের ধরে রাখতে হবে।'জোড়া গোলের পর হালান্ড বলেন, 'অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ভালো লাগছে। আমরা জানতাম খেলাটি কঠিন হবে এবং তারা আমাদের জয়কে কঠিন করে তুলবে। কিন্তু আমরা জানতাম যে আমরা যদি নিজেদেরকে বিশ্বাস করি তাহলে এভারটনের পরিকল্পনা কার্যকর হবে না। আমরা সেটাই করেছি এবং শেষ পর্যন্ত জয়টা দারুণ ছিল।'
এটি আমাদের জন্য একটি ভাল মরশুম যাচ্ছে। চোট পেয়ে কিছুটা সময় বাইরে ছিলাম। আমি হতাশ নই। আমরা ভালোই খেলছি। আমাদের চোট পাওয়া ফুটবলাররা ফের দলে ফিরছে। তাই স্কোয়াড শক্তিশালী হচ্ছে। আমি অনুভব করেছি যে আমরা সত্যিই ভাল খেলেছি।"
He's back! @ErlingHaaland's double pic.twitter.com/c9XhNuE54o
— Manchester City (@ManCity) February 10, 2024
ম্যাচের পর গুয়ার্দিওলা জানান, "আর্লিং ফিরেছে। ওর ফিনিশিং অসাধারণ। এতদিন বাইরে ছিল, মনেই হচ্ছে না। ওর খেলা দেখে অবাক হয়ে ভাবছিলাম, আর্লিং কী সত্যিই দু'মাস মাঠের বাইরে ছিল! ও প্রমাণ করে দিয়েছে, মাঠের বাইরে থাকলেও গোলের খিদে রয়ে গিয়েছে আগের মতোই।।" এভার্টনের খেলারও প্রশংসা করেন কোচ গুয়ার্দিওলা।













Click it and Unblock the Notifications