Euro 2020: ইউরোয় 'বটলগেট' কাণ্ডের হ্যাটট্রিক, রোনাল্ডোর পর ধাক্কা লোকাতেল্লির
ইউরো কাপের আসরে ফের ধাক্কা খেল স্পনসর কোকাকোলা। ম্যাচের পর সেরা ফুটবলার যখন সাংবাদিক সম্মেলনে আসেন তখন তাঁর সামনে রাখা থাকে জলের বোতল, স্পনসর কোকাকোলার নরম পানীয়ের বোতল ও অপর স্পনসর হিনেকেনের বিয়ারের বোতল।

বোতলগুলি এমনভাবে রাখা থাকে যা সাংবাদিক সম্মেলনের সময় ক্যামেরাতে ধরা পড়ে। এবারের ইউরোয় প্রথমবার স্পনসর কোকাকোলার বোতলগুলি সাংবাদিক সম্মেলনের সময় সরিয়ে দিয়েছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নরম পানীয় নয়, তিনি সাধারণ জল পান করার পক্ষে সওয়াল করেছিলেন। এতে ৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখেও পড়ে ইউরোর স্পনসর কোকোকোলা। আর রোনাল্ডোকে অনুসরণ করে কোকাকোলাকে জোড়া ধাক্কা দিলেন ইতালির ম্যানুয়েল লোকাতেল্লি।
Locatelli following Ronaldo’s footsteps. Coca Cola gonna be a meme at this point 😂😂 pic.twitter.com/gK5wCKGM1v
— Abduł (@Abdul999_) June 16, 2021
সুইৎজারল্যান্ড ম্যাচে তাঁর জোড়া গোলের সুবাদেই জিতেছে ইতালি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলন শুরুর আগেই তিনি টেবিল থেকে সরিয়ে রাখেন সেই স্পনসর কোকাকোলারই বোতল। এমনভাবে রাখলেন যাতে তা ক্যামেরায় ধরা না পড়ে। তবে রোনাল্ডোর মতো তিনি আর নিজের জলের বোতল উঁচু করে ক্যামেরার সামনে ধরেননি।

লোকাতেল্লি এভাবে স্পনসরের বোতল সরিয়ে রাখায় ইউরোয় বটলগেট কাণ্ডের হ্যাটট্রিক হল। কেন না, আগের দিনই ম্যাচের শেষে মিউনিখে সাংবাদিক সম্মেলনের চেয়ারে বসেই ফ্রান্সের পল পোগবা টেবিল থেকে সরিয়ে দিয়েছিলেন ইউরোর অন্যতম স্পনসর হিনেকেনের বিয়ারের বোতল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ফ্রান্সের তারকা মিডফিল্ডার পোগবা ধর্মপ্রাণ মুসলিম। সে কারণেই তিনি বিয়ারের বোতল সরিয়ে রেখে বার্তা দিতে চাইলেন।












Click it and Unblock the Notifications