ইউরো কোয়ালিফারে ৫ গোলের জয় পেল ইতালি, স্পেনের ড্র
২০২০ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ৫ গোলের জয় পেল ইতালি। সুইডেনের বিরুদ্ধে ম্যাচ ড্র করল স্পেন। আয়ারল্যান্ডকে হারাল সুইজারল্যান্ড।
২০২০ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ৫ গোলের জয় পেল ইতালি। সুইডেনের বিরুদ্ধে ম্যাচ ড্র করল স্পেন। আয়ারল্যান্ডকে হারাল সুইজারল্যান্ড।

ইতালির বড় জয়
২০২০ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ জে-র ম্যাচে লিচটেনস্টেইনকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে প্রায় পৌঁছে গেল ইতালি। আজুরিদের হয়ে দুই গোল করেন আন্দ্রিয়া বেলোত্তি। একটি করে গোল করেন ফেড্রিকো বার্নার্ডেস্কি, আলেসিও রোমাগনলি, স্টিফান এল সারাউই।

স্পেনের ড্র
২০২০ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এফের ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করল স্পেন। ৫০ মিনিটে সুইডেনের হয়ে গোল করেন মার্কাস বেগ। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল দিয়ে স্পেনের মান বাঁচান রডরিগো।

সুইশদের দুর্দান্ত জয়
২০২০ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ডি-র ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড। হারিস সেফেরোভিচ ও শেন জাফির গোলে ম্যাচ জেতেন সুইশরা।

জিতল গ্রিস
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়ে ২০২০ ইউরো কাপে যোগ্যতা অর্জন করার আশা জিইয়ে রাখল গ্রিস। জয়ী দলের হয়ে গোল করেন ভানগেলিস পাভলিডিস ও আদনান কোভাসেভিক। বসনিয়া-র হয়ে একটি মাত্র গোল করেন আমের গোজাক।












Click it and Unblock the Notifications