২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি, চোখের জলে মাঠ ছাড়লেন বুঁফো

ইতালি আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। পাওলো রোসি, রবার্টো বাজ্জিওর দেশ ফুটবল বিশ্বে শোকের আবহ তৈরি করে ছিটকে গেল বাছাইপর্ব থেকে। এই ঘটনায় সারা বিশ্বে ফুটবলপ্রেমী জনতা শোকে মূহ্যমান।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি

সোমবার রাতে প্লে অফের ম্যাচ ছিল সুইডেনের সঙ্গে। এই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় ইতালি রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেল। অন্যদিকে প্রথম লেগেল খেলায় এক-শূন্য গোলে এগিয়ে থাকায় সুইডেন বিশ্বকাপের মূলপর্বে চলে গেল।

এর আগে ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবছরও ইতালি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এবারও তেমনই হল। ষাট বছর বাদে বিশ্বকাপ থেকে ছিল গেল ইতালি।

সুইডেন ম্যাচের বেশিরভাগ সময়ই বলের দখল ছিল ইতালির খেলোয়াড়দের পায়ে। তবে তেকাঠির মধ্যে বল ঢোকাতে ব্যর্থ হয়েছে ইতালির খেলোয়াড়রা। সবমিলিয়ে বুঁফোর দলকে সামনের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না।

সামনের বিশ্বকাপে অনেক বড় দল যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। তার মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, চিলে, ঘানা, আইভরি কোস্ট, ক্যামেরুনের মতো দল। এবার সেই নাম লেখাল ইতালি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+