ডার্বি-র আগে খালিদ স্যারের স্পেশাল ক্লাস, সনি নিয়ে এডু-র বোমা
ডার্বি এগিয়ে আসেছ আর পাল্লা দিয়ে ময়দানে বাড়ছে উত্তাপ
শীত পড়ব পড়ব করছে কিন্তু পড়ছে না। এই অবস্থায় ময়দানের উষ্ণতা তো আরও কয়েক ডিগ্রি বেশি। রবিবার আই লিগ ডার্বি। তার আগে জোরকদমে অনুশীলনে ব্যস্ত মোহনবাগান , ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে প্রথম একাদশকে অনুশীলনই করালেন না খালিদ জামিল।

ইস্টবেঙ্গল ফ্যানরা চমকে উঠবেন না। কোচ প্রথম একাদশের ছেলেদের ক্লাস নিলেন ভালোরকম। তাও আবার গোপন ক্লাস। অনুশীলন হয়ে যাওয়ার পর প্রায় ঘন্টা দুয়েক রক্ষণ, মিডফিল্ড , আক্রমণ নিয়ে আলাদা করে ভিডিও ক্লাস করালেন মুম্বইকার। প্রতিপক্ষ মোহনবাগানের বিভিন্ন ম্যাচের ভিডিও দেখিয়ে নিজের ছেলেদের রণনীতি বুঝিয়ে দিয়েছেন কোচ।
গত মরশুমে আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করার সুবাদে কলকাতা ময়দানের প্রধানে-র চাকরি পেয়েছেন। এসেছে প্রাথমিক সাফল্যও। টানা আটবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তবে আসল পরীক্ষা হবে আই লিগের আসরে। প্রথম ম্যাচেই আইজলের বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে রেখে আসতে হয়েছে। তাতেই খেপেছেন সমর্থকরা। এদিকে যদি ডার্বি ম্যাচে পান থেকে চুন খসে তাহলে যে ফল খুব একটা ভালো হবে না সেটা জানেন মুম্বইকর। তাই আগে থেকে দলের মাথায় গেম প্ল্যানটা বসিয়ে দিতে চাইছেন তিনি।
এদিকে গোটা ময়দানে জোর গুঞ্জন এবারের আই লিগের প্রথম ডার্বি হতে চলেছে সনি নর্ডি বনাম ইস্টবেঙ্গল। তবে এই গুঞ্জনকে আমল দিতে নারাজ লালহলুদের ডিফেন্সের কারিগর এডুয়ার্ড। তাঁর মতে , 'ডার্বিটা সনি বনাম ইস্টবেঙ্গল হবে না, গোটা মোহনবাগান দলের বিরুদ্ধেই লড়তে হবে। '












Click it and Unblock the Notifications