নেইমার- বার্সেলোনা-পিএসজি নিয়ে নাটক চরমে, আসরে বার্সা সতীর্থরা
তাহলে কী পিএসজি-ই চললেন নেইমার, বার্সা সতীর্থদের সব বোঝানোই কী মিথ্যা হয়ে গেল
আর নেই বার্সেলোনায়। স্প্যানিশ হেভিওয়েট ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে এবার পিএস জি-র পথে নেইমার। ইউরোপিয় সংবাদ মাধ্যম প্রায় নিশ্চিত। সূত্রের খবর মঙ্গলবারের মধ্যে ফরাসি ক্লাবের সঙ্গে ডিল চূড়ান্ত হয়ে যাবে।

ফরাসি সংবাদমাধ্যমের দাবি প্যারিস সেন্ট জার্মেইনের প্রতি সপ্তাহের ২ কোটি ৮৪ লক্ষ টাকা প্রতি সপ্তাহের প্রস্তাব ফেরাতে পারেননি নেইমার। এই টাকাটা নেইমার পাবেন কর বাদ দিয়ে। পাশাপাশি নেইমারকে পাওয়ার জন্য ঐতিহাসিক ১৬৭ কোটি টাকার ট্রান্সফার মানিও বার্সেলোনাকে দিয়ে দেবে। শোনা যাচ্ছে পিএসজি -র বিভিন্ন চুক্তির ক্লজে একমত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমারের যাওয়ার বিষয় কার্যত নিশ্চিত হয়ে যাওয়ার বিকল্পের খোঁজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন অ্যান্তেনিও গ্রেইজম্যান, অ্যালেক্সি স্যানচেজ, কাইলিয়ান মাবাপে।

এদিকে এর আগে বার্সেলোনার অনুশীলনে নতুন সতীর্থ-র সঙ্গে নেইমারের ঝামেলা নিয়ে যখন সংবাদমাধ্যম উত্তাল , তখন নেইমারকে বোঝাতে চান বার্সার সকলেই। ইনিয়েস্তা সরাসরি প্যারিস সেন্ট জার্মেইনের এত বড় আর্থিক প্রস্তাব এড়িয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সুয়ারেজ প্রস্তাব দিয়েছিলেন যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিন নেইমার। বার্সার নতুন কোচ বলেছেন, অসাধারণ প্লেয়ার নেইমার, তিনি বার্সেলোনায় থাকুন বা না থাকুন তাঁর সঙ্গে সম্পর্ক থাকবে।












Click it and Unblock the Notifications