করোনার আবহে কবে শুরু হবে আইএসএল? কী হবে ফর্ম্যাট? জানাল উদ্যোক্তারা

করোনার আবহে কবে শুরু হবে আইএসএল? কী হবে ফর্ম্যাট? জানাল উদ্যোক্তারা

করোনা ভাইরাসের ভয়াবহ আবহে কবে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল, কী হবে টুর্নামেন্টের ফর্ম্যাট, তার আভাস দিল উদ্যোক্তরা। টুর্নামেন্টের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠকে এই ইস্যুতে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে হবে আইএসএল

কবে হবে আইএসএল

আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠক হয়েছে সোমবার। ওই বৈঠকে ঠিক হয়েছে, করোনা ভাইরাসের আবহে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হতে পারে আইএসএল। ২০২১-এর মার্চ পর্যন্ত চলতে পারে টুর্নামেন্ট। যদিও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেমন হবে টুর্নামেন্ট

কেমন হবে টুর্নামেন্ট

আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, করোনা ভাইরাসের আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে আইএসএলের সব ম্যাচ। দেশের চারটি নিরপেক্ষ মাঠে টুর্নামেন্ট হবে বলে কথাবার্তা চলছে।

কোন কোন মাঠে হতে পারে আইএসএল

কোন কোন মাঠে হতে পারে আইএসএল

করোনা ভাইরাসের আবহে আইএসএল আয়োজনের ক্ষেত্রে প্রাথমিক ভাবে চারটি মাঠ নির্বাচন করেছে টুর্নামেন্টের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। সেই তালিকায় রয়েছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম, কোচির জহরলাল নেহেরু স্টেডিয়াম ও গোয়ার ফতোরদা স্টেডিয়াম।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশের সাড়ে ১১ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন সাড়ে ১৯ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে ফুটবলের থেকেও মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই অধিক প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন আইএসএলের উদ্যোক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+