ISL: অনুশীলন করলেন না ম্যাকলারেন, কেরল ম্যাচের আগে সামাদ-অনিরুদ্ধদের ফিটনেস আপডেট জানুন
টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের দুয়ারে মোহনবাগান এসজি। আগামী শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এসজি।এই ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট তুলতে পারলে লিগ শিল্ড প্রায় হাতের মুঠোয় চলে আসবে সবুজ মেরুন ব্রিগেডের। বুধবার বিকেল থেকেই কেরল ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল হোসে মোলিনার দল।
চার ম্যাচ থেকে মোহনবাগান এসজির প্রয়োজন আর মাত্র ৬ পয়েন্ট। এর মধ্যে আগামী শনিবার কেরলের বিরুদ্ধে জিততে পারলে লিগ শিল্ডের আরও কাছে চলে যাবে মোহনবাগান এসজি। তবে কেরল ম্যাচের আগে কিছুটা হলেও উদ্বেগ রয়েছে মোহনবাগান এসজি শিবিরে। কারণ চোটের তালিকায় রয়েছেন একাধিক ফুটবলার। এরই মধ্যে বুধবার বিকেলের অনুশীলনে আরও কিছুটা চাপ বৃদ্ধি হল সবুজ মেরুন শিবিরের.

এদিন অনুশীলন এলেও সতীর্থদের সঙ্গে মাঠে নামলেন না জেমি ম্যাকলারেন। মূলত সাজ ঘরেই সময় কাটালেন অজি তারকা। তিনি ফলে তিনিও কি চোটের তালিকায় যুক্ত হলেন! যদিও সবুজ মেরুন সূত্রের খবর অস্ট্রেলিয়ান তারকার পেশিতে হালকা চোট রয়েছে। তাই তা বুধবার তিনি অনুশীলন করেননি। তবে বৃহস্পতিবার থেকে পুরো দমেই অনুশীলন করবেন।
অন্যদিকে সাহাল আব্দুল সামাদ, আশিস রাই বা অনিরুদ্ধ থাপা এই তিন ফুটবলার কে পাওয়ার ক্ষেত্রে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মোহনবাগান এসজি শিবিরকে। কারণ এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি এই তিন ফুটবলার। বুধবারে অনুশীলনে দেখা গেল অনিরুদ্ধ থাপাকে মাঠের মধ্যে কয়েক পাক দৌড়লেন তারপর নিজের মতো করে হালকা রিহাব করলেন।
পাশাপাশি সামাদ এবং আশিস রাইও দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করতে পারছেন না। বুধবারের অনুশীলনে আক্রমণ ভাগের উপরই বিশেষ জোর দিলেন কোচ মোলিনা, মূলত দুই প্রান্ত থেকে উইং ধরে গোল তোলার মহড়া সাড়লেন ফুটবলাররা।
বর্তমানে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মোহনবাগান এসজি। হোসে মোলিনার দলের পরের ম্যাচ আগামী শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলে মোহনবাগান এসজির পয়েন্ট হবে ২১ ম্যাচে ৪৯। আইএসএলে দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের দুয়ারে মোহনবাগান এসজি। ৫২ পয়েন্ট পেলেই এবারও লিগ শিল্ড নিশ্চিত হয়ে যাবে সবুজ মেরুনের।
জানা গিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার অনুশীলন কোচি যাবে মোহনবাগান এসজি দল। আপাতত মোলিনার মিশন কেরল।












Click it and Unblock the Notifications