ISL: নর্থইস্টের আক্রমণ সামলানোই কঠিন চ্যালেঞ্জ লাল হলুদের সামনে, অনুশীলনে নেই তারকা ডিফেন্ডারই

আগামী শুক্রবার আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে খেলা হলেও এই ম্যাচে কঠিন পরীক্ষা হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। সাত ম্যাচের মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষে রয়েছে লাল হলুদ। এই পরিস্থিতিতে তিন নম্বরে থাকা নর্থইস্টের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সামনে অস্কার ব্রুজোর দল।

বিশেষ করে নর্থইস্ট দলের আক্রমণ ভাগ্যে সামলানোই এই ম্যাচে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ফুটবলারদের কাছে। আইএসএলে প্রথম ছয় ম্যাচে পয়েন্টের খাতা খুলতেই পারিনি ইস্টবেঙ্গল। কিন্তু নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে শেষ ম্যাচে ড্র করেছে লাল হলুদ একটি পয়েন্ট সংগ্রহ করেছেন।

শুক্রবার ম্যাচের আগে বুধবার বিকেলে ঘণ্টখানেক যুবভারতীর ট্রেনিং সেন্টারে অনুশীলন করল ইস্টবেঙ্গল দল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডিফেন্স নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ইস্টবেঙ্গলের। তার মধ্যে বুধবার অনুশীলনে দেখা গেল না স্প্যানিশ ডিফেন্ডার হেক্টরকে।, একই সঙ্গে নন্দকুমার এই ম্যাচের আগে বুধবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। তাহলে কি ফের চোটের সমস্যায় পড়লেন স্প্যানিশ ডিফেন্ডার এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, বিশেষ একটি কাজের জন্যই বুধবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন হেক্টর তার চোটের কোন সমস্যা হয়নি। কয়েকদিন আগেই চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। অন্যদিকে কার্ড সমস্যার জন্য নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না নন্দকুমার। ফলে তাকে অনুশীলনে ছুটি দেয়া হয়েছিল।

তবে লাল হলুদ শিবিরে সুখবর এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন জেসিন টিকে। বুধবারের দেড় ঘন্টার অনুশীলনে কোচ অস্কার ব্রুজো মূলত জোর দিলেন সেটপিস এবং রক্ষণের উপরেই। কারণ নর্থইস্টের আক্রমণ বা অত্যন্ত শক্তিশালী। সেখানে আলাদিনের মত একজন স্ট্রাইকার রয়েছেন, যিনি প্রতি ম্যাচে গোল করছেন।

উত্তর পূর্বের দলটি একদিকে যেমন ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তেমনি চলতি মরশুমের আইএসএলে একাধিক দলকে পাঁচ গোলে হারিয়েছে। এই পরিস্থিতিতে নর্থ ইস্ট দলের আক্রমের চাপ কীভাবে সামাল দেবেন সেটাই ফুটবলাররা আজকের অনুশীলনে হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন কোচ অস্কার।মূলত আনোয়ার আলি এবং হিজাজি এই দুজনের উপরই বাড়তি ফোকাস করেন কোচ অস্কার, পাশাপাশি একাধিক সময় ধরে সেটপিস অনুশীলন করল ইস্টবেঙ্গল।

অনুশীলনে একাধিক সময় দেখা গেল সেটপিসের মাধ্যমে বক্সের মধ্যে বল ভাসিয়ে দিচ্ছেন মাঝমাঠের ফুটবলাররা। দিমিত্রি বা হিজাজির মত লম্বা ফুটবলাররা সেই বলকে গোলে পাঠানোর চেষ্টা করেন। পয়েন্ট টেবিলে এমনিতেই কোণঠাস ইস্টবেঙ্গল ফলে নর্থইস্টের ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট না পেলে চাপ আরও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+