(ছবি) আইএসএল : ১০ খেলোয়াড় নিয়ে নর্থইস্ট-কে হারিয়ে টানা দ্বিতীয়বার জয়ী কলকাতা

(ছবি) আইএসএল : ১০ খেলোয়াড় নিয়ে নর্থইস্ট-কে হারিয়ে টানা দ্বিতীয়বার জয়ী কলকাতা
গুয়াহাটি, ১৭ অক্টোবর : প্রথম ম্যাচে মুম্বই সিটিকে হারিয়ে এক আলাদাই উদ্যম পেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অ্যাটলেটিকো দে কলকাতা। আইএসএল-এ কলকাতার দ্বিতীয় ম্যাচেও সেই উদ্যমই বজায় রাখল তারা। ১ খেলোয়াড়ের ঘাটতিও আটকাতে পারল না তাদের। বৃহস্পতিবার ১০ খেলোয়াড় নিয়েই ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-০ গোলে হারাল অ্যাটলেটিকো দে কলকাতা।

এদিনও স্টাইকার ফিকরু টেফেরা লেমেসা জ্বলে উঠলেন। যোগ্য সঙ্গত দিলেন জাকুব পোডেনি। দুজনে দুটি গোল করে টানা দ্বিতীয় ম্যাচেও জয় এনে দিলেন কলকাতাকে। আর এরই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে ম্যাচ টেবিলের শীর্ষে উঠে এল কলকাতা। তবে কলকাতার কাছে একটাই দুঃসংবাদ যে ম্যাচের ৮৪তম মিনিটে দুবার হলুদ কার্ড দেখে বাদ পড়তে হয় বরজা ফার্নান্ডিজকে।

pic1

কেরালা ব্লাস্টারর্সকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথমবার হারল নর্থইস্ট ইউনাইটেড এফসি। অন্যদিকে প্রথমার্ধেই ফিকরুর অনবদ্য গোলে ১-০ গোলের ব্যবধান তৈরি করে নেয় অ্যাটলেটিকো । দুই ম্যাচে এই নিয়ে ২টি গোল হল ফিকরুর।

pic1

আরও ব্যবধান বাড়াতে পারত কলকাতা। কারণ বরজার আক্রমণ এদিন অব্যাহত ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন নর্থইস্ট ইউনাইটেড এফসি-র গোলরক্ষক। কয়েকটি অনবদ্য গোল রক্ষা করলেন তিনি।

pic1

৭০ মিনিটের মাথায় এমন পরিস্থিতি এসেছিল যে নর্থইস্ট ইউনাইটেড এফসি-এর হয়ে জোয়ান ক্য়াপডেভিলা গোলপোস্টে বল ঢুকিয়ে দিয়েছিল। ফলে গোল শোধের পরিস্থিতি হয়ে গিয়েছিল। কিন্তু অফসাইড হওয়ায় সেই গোল বাতিল হয়ে য়ায়।

pic1

কলকাতার দ্বিতীয় গোলটি আসে সাধারণ সময়ের চূড়ান্ত মিনিটে। জাকুবের গোলে ২-০র ব্যবধান তৈরি হয়। আগামী ১৯ অক্টোবর দিল্লি ডায়নামোস এফসি-র সঙ্গে মুখোমুখি হবে কলকাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+