ISL: ইস্টবেঙ্গল দলের সঙ্গেই অনুশীলন নির্বাসিত আনোয়ারের, কুয়াদ্রাতকে স্বস্তি দিলেন নিশু কুমার
শাস্তি পাওয়ার পরও লাল-হলুদ অনুশীলনে যোগ দিলেন নির্বাসিত আনোয়ার আলি। চুক্তিভঙ্গের অপরাধে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে ৪ মাসের জন্য নির্বাসিত হয়েছে আনোয়ার আলিকে। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হয়েছে তাঁর।
বুধবার ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল আনোয়ার আলিকে। মাঝে এক সপ্তাহের বেশি সময় জাতীয় দলের শিবিরে ছিলেন। ফলে ইস্টবেঙ্গলে অনুশীলনে ছিলেন না পাঞ্জাবী এই ডিফেন্ডার। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ হতেই ফের লাল হলুদের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার।

এই পরিস্থিতিতে আনোয়ার ইস্যুতে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু আনাোয়ার আলি যে তাদের দলেরই অঙ্গ সেটা বোঝাতেই তাঁকে দলের সঙ্গে অনুশীলনে রাখা হচ্ছে। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল। চলছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ। সই করার পরই লাল হলুদ জার্সিতে অনুশীলনও শুরুই করে দেন পাঞ্জাব তনয়। ইস্টবেঙ্গলের যে এই আশঙ্কা ছিল তা আগে থেকেই স্পষ্ট হয়। কারণ আইএসএলের দলে আনোয়ারকে রেজিস্ট্রেশন করায়নি লাল হলুদ।
আইএসএলের আগেই চোটের ধাক্কা কাটিয়ে অনুশীলনে যোগ দিলেন নিশু কুমার। মরশুমের শুরুতেই চোটের কবলে পড়েছিলেন নিশু। এর ফলে তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। কিন্তু বুধবার অনুশীলনে যোগ দিলেন নিশু। তবে এখনই বল পায়ে অনুশীলন করবেন না লাল হলুদের এই ফুটবলার। আপাতত রিহ্যাব করবেন। তারপর পুরো ফিট হলে দলের সঙ্গে অনুশীলনে নামবেন। আইএসএলের প্রথম প্রথম দিকের কয়েকটি ম্যাচে নিশুকে পাওয়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে মুম্বই ম্যাচের প্রস্তুতি জোর কদমে চলছে মোহনবাগান এসজি শিবিরে মোহনবাগান দলের একাধিক ফুটবলার জাতীয় দলে ছিলেন কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ শেষ হতে অনুশীলনে ফিরলেন শুভাশিস বোস-মনবীর সিংরা।
আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির ম্যাচ দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগান এসজি বনাম মু্ম্বই সিটি এফসি ম্যাচ মানেই এখন স্টার ওয়ার। দুই দলে তারকার ছড়াছড়ি।












Click it and Unblock the Notifications