আইএসএল: থ্রিলার লড়াইয়ে সুনীলের গোলে জয় দিয়ে বছর শুরু করল বেঙ্গালুরুর
পিছিয়ে থাকা অবস্থায় শেষ পর্যন্ত গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। শুক্রবার ৮৩ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ১-১ ছিল। এরপর গোয়ার রক্ষণে ঝড় তুলে দলকে ৮৪ মিনিটে সুনীল ছেত্রী এগিয়ে দেন।
থ্রিলার লড়াইয়ে পিছিয়ে থাকা অবস্থায় শেষ পর্যন্ত এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। শুক্রবার ৮৩ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ১-১ ছিল। এরপর গোয়ার রক্ষণে ঝড় তুলে দলকে ৮৪ মিনিটে সুনীল ছেত্রী এগিয়ে দেন। নির্ণায়ক এই গোলেই ম্যাচে ফেরে বেঙ্গালুরু। সুনীলদের পক্ষে ম্যাচ শেষ হয় ২-১ অবস্থায়।
এর আগে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে দিমাসের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ছেত্রী। এরপর ৬১ মিনিটে হুগো বোমাসের গোলে গোয়া ম্যাচে ফিরেছিল। এই নিয়ে টানা চারটি হোম ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী গোল করলেন।
বেঙ্গালুরুর কাছে ম্যাচ হারলেও গোয়াকে আইএসএলের শীর্ষস্থান অবশ্য হারাতে হচ্ছে না। ১১ ম্যাচ খেলে ৬টি জয়, ৩টি ড্র ও ২টি হারের পর ২১ পয়েন্ট নিয়ে গোয়া পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে।
Tonight's win takes the Blues up to second place on the Indian Super League table. Come on, BFC! #WeAreBFC #RoomForMore pic.twitter.com/NubUKOor82
— Bengaluru FC (@bengalurufc) January 3, 2020
The skipper made his way to the supporters to click a few selfies after his heroics at the Fortress tonight. #WeAreBFC #RoomForMore pic.twitter.com/MKtQxa3NeK
— Bengaluru FC (@bengalurufc) January 3, 2020
Click it and Unblock the Notifications