এফসি পুনে সিটি দলে যোগ দিলেন খেসুস তাতো
পুনে, ২০ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হতে আর খুব বেশি দেরি নেই। এর মধ্যেই আইএসএলে অংশগ্রণকারী প্রতিটি দলই তাদের রণকৌশল সাজিয়ে নিতে ব্যস্ত। এবারের এফসি পুনে সিটি দল নির্বাচনের কাজটি বিশেষ গুরুত্ব দিয়ে করছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নতুন খেলোয়ারকে দলে নিয়েছেন তাঁরা। এর মধ্যে খেসুস তাতো কেও দলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
খেসুস তাতো একজন স্প্যানিশ খোলোয়ার । এই তারকা ফুটবলার ফরওয়ার্ড খেলেন। এফসি পুনে সিটি দলের সিইও জানান, আক্রামণাত্মক খেলার জন্যই খেসুস বিখ্যাত। তাই তাকে এবারে দলে মেওয়া হয়েছে। টিমের জন্য এই খেলোয়ার ভাল কাজে লাগবে বলে মনে করছেন এফসি পুনে দলের সিইও গৌরভ মোদয়েল।

খেসুস তাতো বার্সেলোনা ইয়ুথ টিমের হয়ে ম্যাচ খেলতে শুরু করেছিলেন। তিন বছরে এই টিমের হয়ে খেলে ১১ টি গোল করেন খেসুস। স্প্যানিশ অনুর্দ্ধ ১৬ এবং অনুর্দ্ধ ২০ দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে খেসুস তাতোর তাই দল স্বাভাবিকভাবেই তাঁর এই অভিজ্ঞতাকে এবারে ম্যাচে কাজে লাগাতে চাইছেন।
কোচ অ্যান্তিনিও হাভাস স্প্যানিশ খেলোয়ার খেসুস তাতোকে দলে যোগ দেওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান। এর সঙ্গে কোচ হাভাস বলেন, খেসুসের যে অভিজ্ঞতা রয়েছে তা দলের জন্য অনেক কাজে লাগবে।












Click it and Unblock the Notifications