Exclusive: কলকাতা লিগে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা এই বাঙালি স্ট্রাইকারকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

কলকাতা লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

আক্রমণভাগকে শক্তিশালী করতে কলকাতা লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসওয়ান'কে সই করাল এসসি ইস্টবেঙ্গল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় প্রিমিয়ার লিগের দল বিএসএস স্পোর্টিং থেকে রাহুল'কে সই করাল লাল-হলুদ। লিগে নজরকাড়া ফরওয়ার্ডের সঙ্গে চুক্তি থাকলেও ইস্টবেঙ্গলের মতো ক্লাবে সুযোগ পাওয়ায় রাহুলকে রিলিজ করতে কোনও দ্বিধা করেনি বিসিএস।

কলকাতা লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

যদিও ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করানোর আগে বহু কাঠখড় পোড়াতে হয়েছে রাহুলকে। সন্তোষ ট্রফির দলে থাকায় তাঁকে ছাড়তে রাজি ছিলেন না বাংলার কোচ রঞ্জান ভট্টাচার্য। অবশেষে সোমবার গভীর রাত পর্যন্ত তাঁকে বুঝিয়ে রাজি করানো হয়েছে।

রাহুলের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের সই পর্ব ইতিমধ্যেই সমপন্ন হয়েছে। মঙ্গলবার সকালেই গোয়া উড়ে যাবেন রাহুল। সেখানে পৌঁছে হবে মেডিক্যাল টেস্ট এবং তার পর সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটাবেন তিনি। রাহুলের সঙ্গে আপাতত চলতি মরসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে লেসলি ক্লডিয়াস সরণি'র এই ক্লাব।

চলতি কলকাতা লিগে অনবদ্য পারফর্ম করেছেন ২৩ বছরের এই যুব ফুটবলার। বিএসএস-কে কলকাতা লিগের কোয়ার্টার ফাইনালে তোলার নেপথ্যে হরিনঘাটার এই ফুটবলারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মোট সাতটি গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার শিরোপা পেয়েছেন তিনি। ফাইনালে গোল করে রাহুলের সঙ্গদে একই তালিকায় উঠে এসেছেন মহামেডন স্পোর্টিং ক্লাবের মার্কাস জোসেফ।

পরিবারে আর্থিক অবস্থা খুব ভাল না হলেও কখনও ফুটবলকে বিদায় জানানি রাহুল। প্রতিনিয়ত চেষ্টা করে গিয়েছেন নিজেকে মেলে ধরার। কলকাতা ময়দানে লিগের সৌজন্যে পরিচিতি পেলেও হাওয়ায় গা ভাসিয়ে দেননি। দুই বেলা কঠিন অনুশীলন এবং অধ্যাবসায় নিজের ফোকাস ঠিক রাখার ফল পেলেন এই তরুণ বাঙালি স্ট্রাইকার। অর্থের লোভে তাঁর বয়সী ফুটবলাররা খেপের মাঠে দাপিয়ে বেড়ালেও সেই পথে পা বাড়াননি রাহুল কুমার পাসওয়ান।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ঢোকার জন্য রাহুলকে মূলত লড়াই চালাতে হবে শুভ ঘোষ এবং থংকোসিয়াম হাওকিপের সঙ্গে। চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গলের সফর শেষের দিকে। শেষ চারে লাল-হলুদের পৌঁছনোর কোনও সুযোগ নেই। ফলে বাকি থাকা লিগের ম্যাচগুলিতে প্রাপ্ত সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন তিনি সেটাই দেখার।

মারিও রিভেরার হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল ক্লাব। গত মরসুম এবং এই মরসুম মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি ভারতীয় ফুটবলের অন্যতম এই প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+