হৃদয় থাকবে কেরল ব্লাস্টার্সের জন্য, আইএসএল থেকে সরে গেলেন শচিন তেন্দুলকার

আইএসএল-এর নতুন মরসুম শুরুর আগেই শচিন তেন্দুলকার কেরল ব্লাস্টার্সের অংশীদারি বিক্রি করে দিলেন। 
 

আরও একটি আইএসএল মরসুম শুরু হতে চলেছে। কিন্তু তার আগেই কেরল ব্লাস্টার্স-এর মালিকানায় তাঁর অংশ বিক্রি করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্দুলকর। বড় ধাক্কা খেল কেরল ব্লাস্টার্স। একেবারে প্রথম থেকেই এই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন শচিন। গ্যালারি থেকে নিয়মিত তাঁকে দলকে উৎসাহ দিতে দেখা যেত।

ঘুচতে পারে কেরল ব্লাস্টার্স-শচিন তেন্দুলকার সম্পর্ক

রবিবার এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে শচিন বলেন 'আমার হুদয়ে বরাবরই কেরল ব্লাস্টার্স থেকে যাবে'। তিনি আরো বলেন পঞ্চম বছরে ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হল আগামী ৫ বছর ও তারও পরের জন্য একটা দৃঢ় ভিত গড়ে তোলা। তাঁর নিজের ব্যবসায়িক দলের সঙ্গে আলোচনা করেই কেরালা ব্লাস্টার্সের মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ৪ বছর ধরে কেরল ব্লাস্টার্স তাঁর জীবনের অন্যতম অংশ হয়ে গিয়েছিল বলেও জানান তিনি। ক্লাবের ফ্য়ানরা যে আবেগের ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছেন তিনিও সেই একই যাত্রায় সামিল ছিলেন। আরও

ফ্র্যাঞ্চাইসির তরফ থেকে এখনও এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে আগে থেকেই শোনা যাচ্ছিল কেরল ব্লাস্টার্সের অংশিদারী বিক্রি করে দেবেন শচিন।

২০১৪ সালে শুরু হয়েছিল আইএসএল। ওই বছরই জন্ম হয় কেরল ব্লাস্টার্স ফ্র্যাঞ্চাইসিরও। কোটি ভিত্তিক ওই ফ্র্যাঞ্চাইসি যৌথভাবে কিনেছিলেন শচিন ও উদ্যোগপতি প্রসাদ ভি পোতলুরি। এরপরের বছর পোতলুরি ও তাঁর সংস্থা পিভিপি তাদের অংশিদারী বিক্রি করে দেয়। ফলে ফ্র্যাঞ্চাইসিতে শচিনের অংশীদারি বেড়ে দাঁড়িয়েছিল ৪০ শতাংশে।

২০১৬ সালে শিল্পপতি নিম্মাগাদ্দা, ফিল্ম প্রযোজক আলু আর্জুন, দক্ষিণী সুপারস্টার অভিনেতা চিরঞ্জিবি ও নাগার্জুন ফ্র্যাঞ্চাইসির অংশ হন। তাঁরা ফ্র্যাঞ্চাইসির ৬০ শতাংশ মালিকানা কেনার পাশাপাশি শচিনের থেকেও ২০ শতাংশ অংশিদারী নিয়েছিলেন বলে জানা গিয়েছিল।

ফলে এখন যথাযথ না জানা গেলেও শচিনের হাতে কেরল ব্লাস্টার্সের ২০ শতাংশ মতো অংশীদারি ছিল। শোনা যাচ্ছে হাইপার মার্কেট চেইন ও শপিংমল ব্যবসায় যুক্ত এক বিলিয়নেয়ার শিল্পপতি শচিনের হাতে থাকা ওই অংশীদারি কিনেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+