আইএসএল: অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্ট, জামশেদপুরকে উড়িয়ে লিগের শীর্ষস্থানে এটিকে
আইএসএল: অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্ট, জামশেদপুরকে উড়িয়ে লিগের শীর্ষস্থানে এটিকে
অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিল এটিকে। এই ম্যাচ জয়ের ফলে ১৫ ম্যাচ ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে সমসংখ্যাক ম্যাচ খেলে গোয়ার দলের এফসি গোয়া সম পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে লিগের শীর্ষস্থানে এটিকে। গোয়ার দলের সঙ্গে এটিকের গোলপার্থক্য ৫।এর আগে এটিকে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল।
ম্যাচে এদিন শুরুতেই দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণা। ২ মিনিটের মাথাতেই জামশেদপুরের গোলকিপার সুব্রত পালকে পরাস্ত করে গোল করেন। এদিন এটিকের হয়ে অভিষেক করা সন্দীপ মান্ডির ব্যাক পাস সংগ্রহ করে গোল করে যান কৃষ্ণা। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকা অবস্থায় এটিকে মাঠ ছাড়ে।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে জামশেদপুরের হয়ে জিতেন্দ্র সিং জয়েস রানেকে ফাউস করলে, দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। জোড়া হলুদ কার্ড দেখায়, রেফারির থেকে লাল কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়েন।ফলে ১০ দলে খেলা জামশেদপুর ক্রমেই ম্যাচ থেকে হারিয়ে যায়। দশের জামশেদপুরের বিরুদ্ধে এরপর এটিকে দুটি গোল করে।
https://t.co/8I3xQzq25l pic.twitter.com/unjaYDiFOl
— ATK (@ATKFC) February 2, 2020
https://t.co/vPtCiv47oX pic.twitter.com/ztvgvGXMbM
— ATK (@ATKFC) February 2, 2020
Click it and Unblock the Notifications