ISL: আইএসএলে খারাপ রেফারিং নিয়ে ফেডারেশনকে কড়া চিঠি পাঞ্জাব এফসির, দাবি ভিএআর চালুরও

আইএসএলে রেফারিং নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলছে। প্রায় প্রতি ম্যাচেই রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে। এই প্রেক্ষাপটে এবার কঠোর পদক্ষেপ নিল পাঞ্জাব এফসি।

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে রেফারির পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের প্রতিবাদে সর্বভারতীয় রেফারির কমিটির প্রধান ট্রেভর কেটলকে কড়া চিঠি দিল পাঞ্জাব এফসি। সেই ভিএআর চালু করার পাশাপাশি প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। সমস্যার সমাধান না হলে তারা আইএসএল থেকে দলও তুলে নিতে পারে আর্থিক ক্ষতির জন্য এমনটাই তাদের বক্তব্য।

পাঞ্জাব এফসি বলেছে যে, নর্থইস্টের বিরুদ্ধে রেফারির সন্দেহজনক সিদ্ধান্তের পুনরাবৃত্তির ঘটনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, এই ধরনের খারাপ সিদ্ধান্ত ক্লাবগুলির দ্বারা করা বিনিয়োগকে দুর্বল করে। পাঞ্জাব এফসি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বাস্তবায়নের পক্ষেও পরামর্শ দিয়েছে, যা বর্তমানে খেলার স্বচ্ছতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য অপরিহার্য।

নর্থইস্টের দ্বারা গোল করা অফ-সাইড পরিস্থিতি, এবং ম্যাচের আরও বেশ কিছু ভিডিও ফুটেজ এআইএফএফ-র কাছে জমা দিয়ে পাঞ্জাব দল তা পর্যালোচনা করতে বলা হয়েছে। নিখিল প্রভুকে দেওয়া হলুদ কার্ড, যার কারণে পরবর্তী ম্যাচের জন্য তাঁকে লাল কার্ডও দেখতে হয় , খাইমিংথাং লুংডিমকে দেওয়া প্রথম হলুদ কার্ডের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আইএসএলের প্রথম ম্যাচ থেকেই রেফারিং নিয়ে আগুনে বিতর্ক চলছে। দ্বিতীয় পর্বের ডার্বিতে তার ব্যতিক্রম হল না। এই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ সমর্থকদের। অস্কার ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে অস্কার ব্রুজো হতাশ হয়ে বলেন, আমি হতাশ রেফারিং নিয়ে, নায্য পেনাল্টি পেলাম না। ম্যাচের পর পর ম্যাচ এটা হয়েই চলেছে। হয় ব্যক্তিগত ভুলে দলকে ডুবতে হচ্ছে।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও ডার্বি শেষে বলেছেন, আমরা ফেডারেশনকে বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছি। এই রেফারিং নিয়েই আমাদের চলতে হবে। আর কিছুই করার নেই। এরব আগে লাল হলুদের পক্ষ থেকে একাধিকবার রেফারিং নিয়ে চিঠি দেওয়া হলেও কোনও লাভ হয় নি।

যদিও হোসে মোলিনা বলেছেন, "আমার মনে হয় ঠিক ফলই হয়েছে। তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ভাল ফল পেতে হলে গোল করতে হয়। আমরা আরও গোল করার মতো জায়গায় ছিলাম না। আমরা তিন পয়েন্ট পেয়েছি। হারলেই অনেকেই নানা অজুহাত দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+