ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন করবেন মোলিনা? বেতন সমস্যা প্রকট মহমেডানে
মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়িন এফসি মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। লিগ শিল্ড জয়ের পথে আরও একটু এগিয়ে যেতে হলে এই অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে আটকে গিয়েছিল মোহনবাগান এসজি।
সাহাল এবং আশিক বাদে দলের সবাই প্রায় ফিট। তাই দল বাছাই নিয়ে কোচ হোসে মোলিনাকে খুব একটা চিন্তা করতে হচ্ছে না। কিন্তু চারদিনের মধ্যে দু'টি অ্যাওয়ে ম্যাচ খেলতে হচ্ছে ফলে ক্লান্তি ফ্যাক্টর হতে হতে পারে। তার সঙ্গে চেন্নাইয়ের আবহাওয়া। তাই এই দলের কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবতে পারেন কোচ মোলিনা। দিমিত্রি, গ্রেগ স্টুয়ার্টদের হয়তো প্রথম এগারোয় দেখা যেতে পারে।

চেন্নাইয়নি ম্যাচের আগে মোলিনা বলেছেন, একদিনের প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলা কঠিন, তবে লম্বা লিগে এই ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। এই নিয়ে আমরা খুব একটা চিন্তা করছি না। কী করতে হবে আমাদের, তা জানা আছে। এই দলের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। যেমন জামশেদপুরের বিরুদ্ধে আমরা দিয়েছি। শেষ ম্যাচে ড্র হলেও মরশুমে আমাদের অন্যতম সেরা ম্যাচ ছিল। ফুটবলারদের নিয়ে আমি গর্বিত।
জামশেদপুর ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে মোলিনার দল। এই ধরনের ম্যাচে পুরো তিন পয়েন্ট পেতে হলে গোলের সুযোগ যে কাজে লাগাতে হবে তা মানছেন মোলিনা। বাগান কোচের কথায়, আমরা শেষ ম্যাচে অনেক গোলের সুযোগ তৈরি করেছিলাম কিন্ত সেগুলো থেকে গোল করেত পারেনি। আগামী ম্যাচে সেটা করলে হবে না।
এদিকে বেতন সমস্যা প্রকট হচ্ছে মহমেডানের। ছুটি কাটিয়ে সোমবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল ফুটবলারদের । এদিন মাত্র ৫ ফুটবলার উপস্থিত ছিলেন অনুশীলনে। কিন্তু কোচিং স্টাফ এবং সদ্য সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের পাঁচজন ফুটবলাররা ছাড়া কেউই অনুশীলনে আসেনি। বেতন না পাওয়ায় ফুটবলাররা বিদ্রোহ শুরু করেছেন।
অন্যদিকে, কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি ঘোষিত হল। ১৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির ম্যাচ হবে। নৈহাটিতে দুপুর দুটোয় ম্যাচ হবে। ১৮ ফেব্রুয়ারি মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামবে ডায়মন্ড হারবার। এই দুটো ম্যাচের ওপর নির্ভর করবে কলকাতা লিগের ভাগ্য।












Click it and Unblock the Notifications