ISL: সুনীলদের বিরুদ্ধে দুরন্ত জয় ওডিশা এফসির, লিগে শীর্ষস্থান বজায় রাখল মোহনবাগান এসজি

শনিবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আইএসএলের শীর্ষে উঠেছিল মোহনবাগান এসজি। ২৪ ঘণ্টা পর সবুজ মেরুনের শীর্ষস্থান সুরক্ষিত রাখল ওডিশা এফসি। ঘরের মাঠে কলিঙ্গ স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ৪-২ গোলে হারিয়ে দিল সার্জিও লোবেরার ওড়িশা এফসি।

শেষ ম্যাচে মহমেডানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু পরের ম্যাচেই ওডিাশা এফসির কাছে লজ্জাজনক ভাবে হারতে হল বেঙ্গালুরুকে। ফলে লিগের শীর্ষস্থান পুনদখল করা হল না সুনীলদের। বেঙ্গালুরুর হারে সুবিধা হল সবুজ মেরুন ব্রিগেডের। এই ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে শুরু করেন ওডিশা এফসি।

ম্যাচের ১০ মিনিটে জেরি গোল করে ওডিশাকে এগিয়ে দেন। এরপর ২৭ মিনিটে দ্বিতীয় গোলের সন্ধান পেল ওডিশা, এবার গোল করলেন মোর্তাজা ফল। দুই গোলে এগিয়ে থেকে আক্রমণের ধার আরও বৃদ্ধি করে ওডিশা। বেঙ্গালুরুর ডিফেন্স কার্যত অসহায় হয়ে যায়। ম্যাচের ৪৫ মিনিটে তিন নম্বর গোলটি পায় ওডিশা। লালরিনজুয়ালার পাস থেকে গোল করেন দিয়েগো মৌরিসিও। প্রথমার্ধেই ০-৩ গোলে পিছিয়ে পড়ে সুনীল ছেত্রীদের দল।

ম্যাচের ৪৬ মিনিটে ভিনিথের পরিবর্তে সুনীল ছেত্রীকে মাঠে নামান বেঙ্গালুরু কোচ। সুনীলকে পরে নামিয়ে জেতা সম্ভব নয়, সেটাই বুঝিয়ে দিল ওড়িশা ম্যাচ। সুনীল এসে গোল করলেন, ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টাও করলেন। ৫২ মিনিটে উইলিয়ামসের পাস থেকে বেঙ্গালুরুর হয়ে প্রথম গোল করলেন সেই সুনীল। কিন্তু ৬০ মিনিটে ম্যাচের ফল ৪-১ করে দিলেন ওডিশার দিয়েগো। ফলে বেঙ্গালুরুর ম্যাচে ফেরা একেবারেই কঠিন হয়ে গেল তখনই।

কিন্তু তিন গোলে পিছিয়ে থেকেও হাল ছারেনি বেঙ্গালুরু। ৮৮ মিনিটে আরও একটি গোল করলেন মেন্ডেজ। কিন্তু শেষ পর্যন্ত ৪-২ ফলেই ম্যাচ জিতে নিল ওডিশা এফসি। এই ম্যাচ হারে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল বেঙ্গালুরু। সম সংখ্যাক পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে বাগান এক নম্বরে থাকল। এই ম্যাচ জিতে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল ওডিশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+