ISL: জামশেদপুরের বিরুদ্ধে ৫ গোলে জয় নর্থইস্টের, আইএসএলে নয়া রেকর্ড জন আব্রাহামের দলের
শনিবাসারীয় আইএসএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির। ঘরের মাঠে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ম্যাচে ৫-০ গোলে জয় পেল নর্থইস্ট। আইএসএলের ইতিহাসে প্রথমবার এত বড় ব্যবধানে জয় পেল নর্থইস্ট। ইস্পাত নগরীর দলকে পাঁচ গোলের মালা পড়াল উত্তর-পূর্বের দলটি।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় জামশেদপুর এফসি। ১১ মিনিটের মধ্যেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন জামশেদপুর এফসি। ফলে ১০ জনে হয়ে যায় খালেদ জামিলের দল। প্রতিপক্ষ দল ১০ জনে হয়ে যাওয়ায় তার পুরো সুযোগই নিল নর্থইস্ট।

প্রথমার্ধ যেখানে শেষ করেছিল দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করল নর্থইস্ট দল। প্রতিপক্ষ দলের উপর আক্রমণের চাপ বাড়াতে থাকে উত্তর পূর্বের দলটি। ম্যাচে ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন পার্থিবই।সুবরানের পাস থেকে গোল করলেন তরুণ এই ফুটবলার। এবার আইএসএলে যে কয়েকজন তরুণ প্রতিভা নজর কাড়ছেন তার মধ্যে অন্যতম পার্থিব। ৭১ মিনিটে পার্থিব তুলে অঙ্কিত পদ্মনাভনকে নামান নর্থইস্ট কোচ।
তিন গোলে এগিয়ে থাকায় বেশ কয়েকটি পরিবর্তন করেন নর্থইস্ট দলের কোচ। মহম্মদ আলির জায়গায় নামান লুইস নিকসনকে। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ৮২ মিনিটে গোল করলেন লুইস। ম্যাচের ৯০ মিনিটে আলেদ্দিনে পাঁচ গোলের বৃত্ত পূরণ করলেন।
ম্যাচ জয়ের পর মাঠে নেমে আসেন দলের কর্ণধার জন আব্রাহাম। তিনি ফুটবলারদের অভিনন্দন জানাতে থাকেন। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে বর্তমানে আছে নর্থইস্ট। অন্যদিকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল খালেদ জামিলের দল।












Click it and Unblock the Notifications