ISL: দশ জনেও খেলেও পাঞ্জাবের বিরুদ্ধে জয়, পয়েন্ট তালিকায় বিরাট উন্নতি নর্থইস্টের
আন্তর্জাতিক ম্যাচের বিরতি কাটিয়ে ফের শুরু হল আইএসএল। ভারতীয় দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় বেশ কয়েকদিন আইপিএলের ম্যাচ বন্ধ। শনিবার ছিল আইএসএলের ডাবল হেডার। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের। প্রতিপক্ষের মাঠে জয় হাসিল করল উত্তর পূর্বের দলটি। ২-১ গোলে জয় পেল নর্থইস্ট।
চলতি আইএসএলের শুরু থেকেই ভালো খেলছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দল। এরআগে জামশেদরপুর এবং চেন্নাইয়িনের মতো দলকে তারা ৫ গোল দিয়েছিল। তবে লিগ টেবলের নীচের দিকে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে বেশ কষ্ট করেই জয় হাসিল করতে হল নর্থইস্টকে। ম্যাচের বেশিরভাগ সময়টাই ১০ জনে খেলতে হয় উত্তর পূর্বের দলটিকে। কিন্তু তাতেও জয় পেল নর্থইস্ট। সেইসঙ্গে মোহনবাগান এসজিকে সরিয়ে দুই নম্বর স্থান দখল করে নিল তারা।

এরপর প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি উত্তর পূর্বের দলটি। উল্টে প্রথামর্ধ শেষ হওয়ার আগে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কা্র্ড দেখে মাঠ ত্যাগ করতে হল দীনেশ সিংকে। কিন্তু ২ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে নর্থইস্ট।
মনে করা হয়েছিল ১০ জনের নর্থইস্টকে পেয়ে খেলায় ফিরবে পাঞ্জাব। কিন্তু ডিফেন্সকে শক্তপোক্ত করে রাখল নর্থইস্ট। যদিও ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে পাঞ্জাবের হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ২-১ ফলে ম্যাচ জিতে নিল নর্থইস্ট। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল ডুরান্ড কাপ জয়ীরা। ৭ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব ৬ নম্বরে থাকল।












Click it and Unblock the Notifications