ISL: কেরলের বিরুদ্ধে দুরন্ত জয় মুম্বই সিটির, পয়েন্ট তালিকাতেও উন্নতি চ্যাম্পিয়ন দলের
রবিবার আইএসএলে ছিল ডাবল হেডার। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি ও কেরল ব্লাস্টার্স। ঘরের মাঠে কেরলকে ৪-২ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি এফসি।
ছয় গোলের ম্যাচ, সঙ্গে পাঁচটা হলুদ কার্ড এবং একটা লাল কার্ড। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা উত্তেজনার হয়েছিল। গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে কেরল। কিন্তু পাল্টা প্রতিআক্রমণে গিয়ে প্রথমে লিড নিয়ে নেয় মু্ম্বই। ছাংতের পাস থেকে নিকোস গোল করে মুম্বই সিটিকে লিড এনে দেন।

কিন্তু পরের মিনিটে জোড়া হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হল পেপরাকে। ফলে ১০ জনে হয়ে গেল কেরল দল। এরই সুযোগ নিল মুম্বই সিটি এফসি। ৭৫ মিনিটে মুম্বইয়ের হয়ে তৃতীয় গোল করলেন নাথান আশের। এরপর দুই দলই একাধিক পরিবর্তন করল। তবে ৯০ মিনিটে ছাংতে মুম্বইয়ের হয়ে চতুর্থ গোল করলেন। ফলে ৪-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা।
গত মরশুমের চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসিকে এবার শুরুতেই ছন্দহীন দেখাচ্ছি। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিল মুম্বই দল। কিন্তু কেরল ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করল গতবারের চ্যাম্পিয়নরা। কেরলকে হারিয়ে লিগ টেবলে দুই দাধ উপরে উঠল মুম্বই। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে মুম্বই। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেরল ৮ নম্বরে। এবারে কেরলের ধারাবাহিকতার অভাব স্পষ্ট।












Click it and Unblock the Notifications