ISL: দশজনের ওডিশাকে পেয়েও জয় অধরাই থাকল মুম্বইয়ের, শুরুতেই ছন্দহীন গতবারের চ্যাম্পিয়নরা

রবিবাসরীয় আইএসএলে ছিল‌ মেগা ম্যাচ। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি মুখোমুখি হয়েছিল ওডিশা এফসির। ম্যাচ ১-১ গোলে ড্র হল। এগিয়ে গিয়েও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় অধরাই থাকল ওডিশার।

গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়‌নদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু ওডিশা। ম্যাচের ১৪ মিনিটেই রয় কৃষ্ণের গোলে এগিয়ে গেল ওডিশা। দুরন্ত দক্ষতায় বলকে গোলে পাঠালেন ওডিশার তারকা বিদেশি। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারল না ওডিশা। কারণে গোল খাওয়ার পরই আক্রমণের তেজ বাড়ায় মু্ম্বই।

ম্যাচের ২৩ মিনিটে মুম্বইকে সমতায় ফেরালেন নিকোস। এরপর চড়া মেজাজেই খেলা হতে থাকে। প্রথমার্ধেই ওডিশার জেরি এবং রেনিয়ার ফার্ণান্ডেজ হলুদ কার্ড দেখলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হলুদ কার্ড দেখেন মুম্বইয়ের ছাংতে। ফলে প্রথমার্ধের খেলা ১-১ গোলেই সমাপ্ত হল।

আশা করা হয়েছিল দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্বক হবে দুই দল এবং ম্যাচের গোল সংখ্যা আরও বাড়বে। কিন্তু সেটা হল না। গোলের লক্ষ্যে একাধিক পরিবর্তন করে দুই দল। সার্জিও লোবেরা নামান আহমেদ জাহুকে। কিন্তু দুই দল আক্রমণ থেকে সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেল না। উল্টে জাহু ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। বাকিটা সময় ওডিশাকে ১০ জনেও পেয়েও গোল করতে ব্যর্থ হল মুম্বই সিসি এফসি।

ফলে ১-১ গোলেই খেলা শেষ হল। এই ম্যাচ ড্র হওয়ায় ৬ ম্যাচে ৮ পয়েন্ট ‌নিয়ে ছয় নম্বরে থাকল ওডিশা। গত মরশুমের চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসি এবার শুরুতেই ছন্দহীন। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ ‌নম্বরে আছে মুম্বই সিটি এফসি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+