ISL: মোহনবাগান এসজির মিশন বেঙ্গালুরু, প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্টই পাখির চোখ মহমেডানের

আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আটকে গেলেও নর্থইস্টের বিরুদ্ধে জয়ে ফিরেছে মোহনবাগান এসজি। এবার সবুজ মেরুনে ব্রিগেডের মিশন বেঙ্গালুরু। আগামী শনিবার চলতি আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ হোসে মলিনার দলের।

এবারের আইএসএলে প্রথম ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে রয়েছে মোহনবাগান এজসি শিবির। কিন্তু লম্বা লিগে এক ম্যাচ জিতে স্বস্তির যে বিশেষ অবকাশ নেই তা বিলঙ্খন জানেন কোচ মলিনা, তাই সোমবার নর্থইস্টের বিরুদ্ধে জয়ের পরের দিন থেকে বেঙ্গালুরু বধের প্রস্তুতি শুরু করে দিয়েছে তাঁর দল। মঙ্গলবার অনুশীলন হলেও বুধবার আবার ফুটবলারদের ছুটি দেন মলিনা। বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করে বেঙ্গালুরু উড়ে যাবে দিমিত্রি-জেসন কামিংসরা।

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নর্থইস্ট ম্যাচেই সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেনের। বেঙ্গালুরু ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। প্রথম ম্যাচে মাঠে নেমেই যে খুব কার্যকরী ভূমিকা নিতে পেরেছেন অজি তারকা তা অবশ্যই নয়। তবে দ্রুত মানিয়ে নিচ্ছেন।

পর্তুগাল থেকে আসা মেরুন ব্রিগেডের নতুন ডিফেন্ডার নুনো রুইজ মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন, বল পায়েই অনুশীলন করেছেন প্রথম দিন। দলের সঙ্গে তাঁকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হতে পারে। তবে মাত্র ৩ দিন অনুশীলন করেই তাঁকে খেলানোর সম্ভাবনা কম। তবে বাগান রক্ষণের হাল তাতে দ্রুতই মাঠে নামাতে হবে রুইজকে। কারণ আইএসএলের প্রথম দুই ম্যাচেই চার গোল হজম করতে হয়েছে সবুজ মেরুনকে। নর্থইস্ট ম্যাচ জিতলেও রক্ষণ নিয়ে উদ্বেগ কিন্তু কমেনি মলিনার।

অন্যদিকে, বৃহস্পতিবার আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মহমেডান। মডমেডান স্পোর্টিং ক্লাব চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে।এবার আইএসএলে অভিষেক হয়েছে কলকাতার তৃতীয় প্রধানের। এর আগে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে নর্থইস্ট এবং এফসি গোয়ার বিরুদ্ধে জয় অধরাই থেকেছে।

চেন্নাইয়িন এফসি-এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকেও পয়েন্ট তুলতে বদ্ধপরিকর মহমেডান। গোয়ার বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট না পেলেও সাদা কালো ব্রিগেড যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, সেই আত্মবিশ্বাস নিয়েই চেন্নাইয়িনের বিরদ্ধে নামছে চের্নিশভের দল।

আন্দ্রে চের্নিশভ দলের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, খেলোয়াড়রা যথেষ্টই আত্মবিশ্বাসী আছে এবং প্রথম অ্যাওয়ে ম্যাচে তাদের সেরাটা দিতে সবাই প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+