ISL: আক্রমণে বৈচিত্র, রক্ষণে বদল, বেঙ্গালুরু ম্যাচের আগে কীভাবে দলকে তৈরি করছেন মোলিনা?
আইএসএলে পরপর দুটি ম্যাচে আটকে গিয়েছে মোহনবাগান এসজি। সবুজ মেরুনের পরবর্তী লক্ষ্য এবার বেঙ্গালুরু এফসি ম্যাচ। আগামী সোমবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া হোসে মোলিনার দল।
শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট হাতছাড়া হয়েছে মোহনবাগান এসজির। ফলে ঘরের মাঠে পুরো ৩ পয়েন্ট তোলার লক্ষ্য নিয়েই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচটা মোহনবাগান এসজির কাছে বদলার ম্যাচও। কারণ আইএসএলের প্রথম পর্বের ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হারতে হয়েছিল সবুজ মেরুনকে।

পাশাপাশি বেঙ্গালুরু এফসি দলে রয়েছেন আলবার্তোর মতো একজন ফুটবলার যিনি মাঝ মাঠ থেকে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারেনি। এই ক্ষেত্রে মাঝমাঠে ব্লকার হিসেবে দীপক টাংরিকে ব্যবহার করতে পারেন মোলিনা। সুনীলের কাছে বলে সাপ্লাইড লাইন কাটাই তার প্রধান লক্ষ্য।
অন্যদিকে শেষ ম্যাচে গোল করতে পারিনি মোহনবাগান এসডি, এই প্রেক্ষাপটে আগামী ম্যাচে রক্ষণের পাশাপাশি আক্রমণভাবেও বৈচিত্র আনতে পারেন তিনি। শনিবারের অনুশীলনে এমনই আভাস পাওয়া গেল। কারণ কখনও তিনি ম্যাকলারেনের সঙ্গে সঙ্গে দিমিত্রিকে খেলালেন আবার কখনোও স্টয়ার্টের সঙ্গে কামিংসকে খেলালেন।
আক্রমণে সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় সেরে রাখলেন মোহনবাগান এসজি কোচ। এই ম্যাচে ৩ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগানের জন্য। লিগের শীর্ষস্থান শুধু ধরে রাখাই নয় একইসঙ্গে তাকে শক্তপোক্ত রাখা ও লক্ষ্য শুভাশিসদের ।পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করলে চাপ আরও বাড়তে পারে সেই কথা বিলক্ষণ জানেন সবুজ মেরুনের অভিজ্ঞ হেড স্যার।
তাই সোমবার ম্যাচের আগে শনিবার দলকে কঠোর অনুশীলন করালেন। দলকে যাতে গোলের দরজা খুলতে পারেন ফুটবলাররা তার জন্য আক্রমণ ভাগের ফুটবলারদের নিয়েই অতিরিক্ত সময় দিলেন












Click it and Unblock the Notifications