ISL: প্রথম থেকে রক্ষণকে নিয়ে উদ্বেগ, আনোয়ারের অভাব টের পাচ্ছে মোহনবাগান এসজি!
গত মরশুমে ডুরান্ড কাপ এবং আইএসএল লিগ শিল্ড ঘরে তুলেছিল মোহনবাগান এসজি। এবারও সবুজ মেরুন দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। তার উপর কর্তারা দলে নিয়েছেন জেমি ম্যাকলারেনের মতো অস্ট্রেলিয়ার জাতীয় দলের দামি ফুটবলারকে। সেই সঙ্গে দলে আছেন জেসন কামিংস, দিমিত্রি, গ্রেট স্টুয়ার্ডের মতো তারকা।
বর্তমান মোহনবাগান এসজি দলের গোল করার লোক অনেক কিন্তু গোলরক্ষা করার লোক কোথায়? ডুরান্ড কাপের পর আইএসএলের প্রথম ম্যাচেও হতশ্রী বাগানের রক্ষণ।ফলে মরশুমের শুরু থেকেই সবুজ মেরুন শিবিরে আতঙ্কের নাম ডিফেন্স, ডুরান্ড কাপ ফাইনালের পর আইএসএলের প্রথম ম্যাচ। ২ গোলে এগিয়ে গিয়েও জয় অধরাই থাকছেন। দলের গোল খাওয়ার রোগ দেখে আতঙ্কিত মেরিনার্সরা।

গত মরশুমে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন আনোয়ার আলি, এবার তিনি দল ছেড়েছেন। ফলে সেই জায়গায় মলিনা খেলাচ্ছেন দীপেন্দুকে। তরুণ ফুটবলার নিজের সেরাটা দিচ্ছেন। কিন্তু আনোয়ারের বিকল্প হওয়া এখনই তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আনোয়ারের অভাব প্রবল ভাবে টের পাচ্ছেন মলিনা।
গোল হজম করা প্রসঙ্গে মোহনবাগান এসজি কোচ মুম্বই ম্যাচ শেষে বলেন, 'এটা মোটেই ভালো নয়। আমি মোটেই এতে খুশি নই। এ জন্য হয়তো আমিই দোষী। আমাকেই দলের ছেলেদের ঠিকমতো বোঝাতে হবে। ওরা যাতে এত গোল না খায়, তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আগামী দিনে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদের।'
প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া প্রসঙ্গে বাগানের স্প্যানিশ কোচের ব্যাখা, 'প্রথম ম্যাচে দলগতভাবে আমরা খারাপ খেলিনি। কিন্তু কয়েকটা ভুল করে ফেলেছে। আগামী ম্যাচগুলোতে ভুল গুলো শোধরাতে হবে। ছেলেরা ভালো খেলছে, আরও ভালো খেলার চেষ্টা করছে। আমরা জয়ের দোরগোড়ায় ছিলাম। কিন্তু কিছু ভুলের জন্য সেটা সম্ভব হয়নি। এই ভুলগুলো বারবার করলে চলবে না।'
'












Click it and Unblock the Notifications