ISL: ম্যাকলারেনের প্রশ্নে দিশেহারা মোহনবাগান এসজি কোচ, ডুরান্ড ভুলে সামনে তাকাতে চান দিমিত্রিরা

ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতা অতীত এবার মোহনবাগান এসজির লক্ষ্য আইএসএল এবং এসিএল। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে আইএসএল। গত বছর আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। এবারও হোসে মলিনার দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। মরশুমের শুরুতে আশা জাগিয়েও ডুরান্ড কাপ ঘরে তুলতে পারেননি দিমিত্রি-কামিংসরা।

কিন্তু ডুরান্ড কাপ ফাইনাল ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে চাইছেন মোহনবাগান এসজি কোচ। বুধবার নিউটাউনের এক অভিজাত হোটেলে আইএসএলের মিডিয়া ডে উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান এসজি কোচ মলিনা। সেখানেই তিনি জানালেন ডুরান্ড কাপ থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে চান তারা।

ISL

ডুরান্ডের প্রসঙ্গে মোহনবাগান এসজি কোচ, 'ফাইনাাল ম্যাচে আমরা ওরকম খেলে খুশি হইনি। তবে ফুটবলে অতীত নিয়ে ভাবলে চলে না। আমাদের সামনের দিকেই তাকাতে হয়। আপাতত আমাদের চোখ আইএসএলে।দেখুন যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের নতুন করে শুরু করতে হবে।' '

এবার মোহনবাগান এসজি সই করিয়েছে অস্ট্রেলিয়ান তারকা বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে। কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা, তার চোট নিয়ে খবর ইতিমধ্যেই প্রকাশে এসেছে। আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে আইএসএল। একই সঙ্গে মোহন বাগানকে খেলতে হবে এসিএল। কিন্তু কবে মাঠে ফিরবেন জেমি?

এই উত্তর এই প্রশ্নের সামনে কার্যত দিশেহারা লাগলো মোহনবাগান কোচকে।অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে কোন সদুত্তর দিতে পারলেন না মোহনবাগান এসজি কোচ মলিনাঘাড়ের চোটে কাবু অজি বিশ্বকাপার। ম্যাকলারেন কবে মাঠে নামবেন সেটাই এখন ময়দানের লাখ টাকার প্রশ্ন।

আমি কি ডাক্তার নাকি? আমাকে কেন জিজ্ঞাসা করছেন! ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলুন, ম্যাকলারেন কবে মাঠে নামবে তা চিকিৎসকরাই বলতে পারবে। আমি কোচিং করাই। ম্যাকলারেনের ব্যাপারে সদুত্তর চিকিৎসকরাই দিতে পারবে।'

মোহনবাগান এসজি দলে এবার তারকার ছড়াছড়ি। জেসন কামিংস, দিমিত্রির সঙ্গে থাকছেন জেমি, ম্যাকলারেন , গ্রেগ স্টুয়ার্ড এর মত তারকারা। গত দুই মরশুমে মোহনবাগান এসজির সাফল্যের অন্যতম কান্ডারী বলা হয় দিমিকে, অস্ট্রেলিয়ান তারকা এবার আত্মবিশ্বাসী দলকে সাফল্য এনে দেওয়ার বিষয়ে।

অন্যদিকে এবার চোট কাটিয়ে দলে ফিরছেন আশিক। গত এক বছর ধরে চোটের জন্য বাইরে থাকতে হয়েছে ভারতীয় দলের এই তারকা ফুটবলারকে। চোট কাটিয়ে দলে প্রত্যাবর্তন কতটা কঠিন সেই প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান এজজির মিডিও। আশিক বলেছেন, 'অবশ্যই আমি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলাম, চোট কাটিয়ে ফেরাটা সহজ নয়। কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে তৈরি। জানি এটা কঠিন হবে।

আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান এসজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+