ISL: দুই উইঙ্গারের দুরন্ত গোল, নর্থইস্টকে হারিয়ে লিগের শীর্ষস্থান দখল মোহনবাগান এসজির

আইএসএলে জয়ের ধারা অব্যহাত রাখল মোহনবাগান এসজি। ২৪ ঘণ্টাও শীর্ষস্থান ধরে রাখতে পারল না বেঙ্গালুরু এফসি, ফের দাপুটে পারফরম্যান্স করে ১ নম্বর জায়গা দখল করে নিল সবুজ মেরুন। গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দিল হোসে মোলিনার দল।

নর্থইস্টের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান এসজি দলে ছিলেন না তাদের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার রড্রিগেজ ও শুভাশিস বসু। ফলে রক্ষণ নিয়ে নতুন করে ছক সাজাতে হয় মোলিনাকে। দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ানকে প্রথম একাদশে সুযোগ দেন মোলিনা। এই ম্যাচে মাঝমাঠকে শক্তিশালী করেই দল নামান বাগান কোচ। ৪-২-৩-১ ছকে দলকে খেলান মোলিনা। সামনে শুধু রাখেন জেমি ম্যাকলারেনকে। অন্যদিকে ৪-২-৩-১ ছকে দল সাজান নর্থইস্ট কোচও।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দলের উপর চাপ বজায় রাখার রণকৌশল নেন মোলিনা। প্রতিপক্ষ দলে আছেন আলাদিনের মতো ফুটবলার, যিনি প্রতি ম্যাচেই গোল করছেনষ ফলে তাঁকে আটকাতে সামাদকে ব্যবহার করলেন। প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও তা থেকে কাজে লাগাতে পারলেন না। লিস্টন বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেন। কিন্ত তা থেকে গোল এল না। ফলে প্রথমার্ধের খেলা শেষ হল গোলশূন্য ভাবেই।

চলতি মরশুম শুরু থেকেই দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলছে সবুজ মেরুন। ব্যাতিক্রম হল না নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচেও। এই মোহনবাগান এসজি দল গোল করার জন্য শুধু স্ট্রাইকারদের উপর নির্ভর করে না, এই দলে ডিফেন্ডার থেকে উইঙ্গার সবাই গোল করতে পারেন। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচেও সেটাই প্রমাণিত হল।

৬৫ মিনিটে গোলের খাতা খুললেন মনবীর সিং। আশিসের পাস থেকে একক দক্ষতায় যেভাবে গোল করলেন তা চলতি আইএসএলে সেরা গোলের তালিকায় অবশ্যই থাকবে। বস্কের বাইরে থেকে নিজে জায়গা তৈরি করে দূর পাল্টার শটে বল গোলে পাঠালেন।

এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল করলেন অপর উইঙ্গার লিস্টন কোলাসো। তিনি আশিসের পাস থেকে বল নিয়ে বক্সে ঢুকে ইনসাইডে দুরন্ত শটে পরাস্ত করলেন নর্থইস্টের গোলরক্ষককে। এরপর আশিসের সঙ্গে দারুন একটা সেলিব্রেশন করলেন।

এরপর গোল সংখ্যা বৃদ্ধি করতে দি্মিত্রিকে তুলে জেমন কামিংসকে নামালেন এবং শেষ দিকে স্টুয়ার্ডকে নামালেন বাগান কোচ। কিন্তু গোল সংখ্যা বৃদ্ধি পেল না। ম্যাচের সেরা হলেন আশিস রাই। এই ম্যাচ জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান ফের দখল করল মোহনবাগান এসজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+