ISL: গোয়ার সঙ্গে পার্থক্য বৃদ্ধিতে চাই তিন পয়েন্ট, বেঙ্গালুরু ম্যাচের আগে রক্ষণ নিয়ে কী বললেন মোলিনা?

সোমবার ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এসজি। লিগ টেবিলের শীর্ষস্থানকে আরও মজবুত করতে হলে এই ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট তুলতে হবে সবুজ সবুজ মেরুন ব্রিগেডকে। সুনীলদের বিরুদ্ধে ম্যাচে নামার আগে রবিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে প্রস্তুতি সেরে নিল হোসে মোলিনা দল।

শেষ দুই ম্যাচ থেকে চার পয়েন্ট হাতছাড়া হয়েছে মোহনবাগান এসজির। এই পরিস্থিতিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার সঙ্গে এখন মোহনবাগানের পয়েন্টের পার্থক্য ৪। ফলে বেঙ্গালুরু বিরুদ্ধে জিতে পয়েন্টের ব্যবধানকে আরও বৃদ্ধি করে নিতে চাইছেন সবুজ মেরুন কোচ। এই ম্যাচে রক্ষণ নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকতে হবে তাঁকে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না আশিস রাই। তাঁর পরিবর্তে দিপেন্দু বিশ্বাসকে খেলাতে হবে। মোলিনা অবশ্য বলছেন, রক্ষণ নিয়ে আমার দলের কোন চিন্তা নেই। কার্ড সমস্যায় আশিস রাই খেলতে পারবেন না। তবে রিজার্ভ বেঞ্চে একাধিক যোগ্য বিকল্প রয়েছেন। এই ম্যাচে অনিরুদ্ধ থাপার খেলা সম্ভাবনা কম।

তবে গোলরক্ষক বিশাল কাইথকে যেকোনো মূল্যে খেলাতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগান এসজি কোচ বলেছেন, আমাদের দল শেষ ম্যাচে গোল করতে পারেনি ঠিকই কিন্তু ফুটবলারদের ওপর আমার ভরসা আছে তারা নিজেদের ঠিক প্রমাণ করে দিতে পারবেন।

আমাদের দলের ফুটবলারদের যে ক্ষমতা রয়েছে সেটা আগামী ম্যাচেই প্রমাণিত হবে। একই সঙ্গে লিগ শিল্ড জয়ের লক্ষ্যে থাকা সবুজ মেরুনের কাছে এই ম্যাচের তিন পয়েন্ট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা মানছেন মলিনা।

তার কথায়, লম্বা লিগে সবসময় ছন্দ ধরে রাখাটা চ্যালেঞ্জের হয়। কিন্তু শেষ দুই ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই ভুলগুলি পুনরাবৃত্তি যাতে আগামী ম্যাচে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একসঙ্গে প্রতিপক্ষ দল সম্পর্কে মলিনা বলেছেন। প্রতিপক্ষ দল অত্যন্ত ভালো এবং শক্তিশালী প্রথম পর্বের ম্যাচে তারা আমাদের হারিয়েছিল

এদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রদর্শিত বিশেষ টিফো নিয়ে এফএসডিএলের কাছে সরকারিভাবে অভিযোগ জানাল মোহনবাগান এসজি। যেভাবে মোহনবাগান এসজি ম্যানেজমেন্টকে কূৎসিতভাবে আক্রমণ করা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ সবুজ মেরুন শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+