ISL: এগিয়ে থেকেও তিন পয়েন্ট হাতছাড়া, জামশেদপুরের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান এসজি
ডার্বি ম্যাচ জয়ের পরেই জামশেদপুরের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান এসজি। শুক্রবার ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে খেলায় ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড।
অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা। এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রিকে প্রথম একাদশে রাখেননি স্প্যানিশ কোচ। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল নামান খালিদ জামিল। মাঝমাঠকে শক্তিশালী করেই এই ম্যাচে খেলতে শুরু করে জামশেদপুর এফসি।

এই ম্যাচের শুরু থেকেই মোহনবাগান এসজি আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। বেশ কয়েকটা সুযোগও তারা তৈরি করেছিল। কিন্ত সেই সুযোগ থেকে গোল আসছিল না। উল্টে পাল্টা আক্রমণ থেকে বেশ কয়েকটি কর্ণার আদায় করে জামশেদপুর এফসি। কিন্তু তা থেকে কোনও গোলের সুযোগ তৈরি হয়নি। ম্যাচের শুরুতেই লিস্টনের ফ্রি কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। লিস্টন-কামিংসরা পর পর সুযোগ তৈরি করতে থাকেন। ২৬ মিনিটে গোলের খাতা খুলল হোসে মোলিনার দল।
ম্যাচের ২৬ মিনিটে সবুজ মেরুনের হয়ে গোল করলেন অধিনায়ক শুভাশিস বোস। কর্ণার থেকে টম অলড্রেড হেড দিয়ে বলটা নামিয়ে দেন শুভাশিসের কাছে। তিনি যেন জানতেনই যে বলটা তাঁর কাছেই আসবে। দুরন্ত ব্যাক হিলে গোল করে দলকে এগিয়ে দিলেন। গোল করার পরই আরও উজ্জীবিত হয়ে খেলতে শুরু করে মোহনবাগান এসজি।
এরপর কামিংসে বল সাজিয়ে দিয়েছিলেন লিস্টনকে। বক্সের মধ্যে গোলরক্ষককে কাটিয়ে গোলে শট নেওয়ার আগেই সেই বল ক্লিয়ান করে দেন জামশেদপুর গোলরক্ষক এজে। এরপর অলড্রেডের পাস থেকে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন। এরপর কামিংসের দেওয়া বল গোলে ঠেলতে পারলেন না ম্যাকলারেন।
সুযোগ গুলো কাজে লাগাতে পারলে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান এসজি। মোহনবাগানের গোল না হওয়ার নেপথ্যে আরও একজন রইলেন তিনি জামশেদপুরের নাইজেরিয়ান ডিফেন্ডার এজে, বার বার দলকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে ১ গোলে এগিয়েই সাজঘরে ফিরল মোহনবাগান এসজি।
দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে শুরু থেকেই চাপ বৃদ্ধি করতে থাকে ইস্পাত নগরীর দল। ৬০ মিনিটে গোল করলেন সেই এজে। ডিফেন্ডিং এরিয়া থেকে বল ধরে প্রায় ৬০ গজ ছুটে বাগান বক্সে ঢুকে গোল করে গেলেন এজে। তাঁকে কেউ বাধা দিতেই পারলেন না। গোলের লক্ষ্যে কামিংসকে তুলে স্টুয়ার্টকে এবং ম্যাকলারেনকে তুলে দিমিত্রিকে নামা ন মোলিনা। গোলের জন্য মরিয়া প্রয়াস বজায় রাখে মোহনবাগান এসজি। কিন্তু জামশেদপুরও রক্ষণকে জমাট করে নেয়। ১-১ গোলেই খেলা শেষ হল।
১৬ ম্য়াচে ৩৬ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকল মোহনবাগান এসজি। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল জামশেদপুর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications