ISL: এগিয়ে থাকলেও লিগ শিল্ড প্রসঙ্গে সতর্ক মোলিনা, বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেই ইস্টবেঙ্গলকে খোঁচা দেবাশিসের

মোহনবাগান এসজির কাছে বেঙ্গালুরু এফসি ম্যাচটা ছিল বদলার, সেইসঙ্গে লিগ শিল্ড জয়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগ। লিস্টনের একটা গোলেই এক ঢিলে দুই পাখি মারল সবুজ মেরুন। গোটা ম্যাচে খুব একটা ছন্দে পাওয়া যায়নি সবুজ মেরুনকে। কিন্ত কঠিন ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন হোসে মোলিনা, অন্যদিকে জয়ে ফিরেই নাম না করে চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে কটাক্ষ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কোচ মোলিনা বলেন, প্রথমার্ধে আমরা কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি। কঠিন ম্যাচে এটা হতেই পারে। কিন্তু ফুটবলারদের বলেছিলাম নিজেদের উপর আস্থা রাখতে। ফলে ফুটবলাররা সেটাই করেছে। লিস্টন তো দুরন্ত গোল করেছে। তবে আমি বলব গোটা দলই ভালো খেলেছে।

বেঙ্গালুরুকে হারিয়ে লিগ শিল্ড জয়ের পথে অনেকটা এগিয়ে গেলে সবুজ মেরুন। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এখন লিগের শীর্ষে আছে সবুজ মেরুন। এরপর মোহনবাগানের বাকি আছে ৫ ম্যাচ। এরমধ্যে তিনটি ঘরের মাঠে খেলবে তারা। কিন্ত ১ নম্বরে থাকলেও তাদের কাজ এখনও শেষ হয়নি। সেই কথা ফুটবলারদের মনে করিয়ে দিচ্ছেম মোলিনা।

তিনি বলেন, অবশ্যই আমরা ১ নম্বরে আছে। কিন্তু এখনও আমাদের পাঁচটা লিগের ম্যাচ বাকি আছে। এরমধ্যে বেশ কয়েকটি কঠিন ম্যাচ বাকি আছে। ফলে আমাদের কাজ এখনও শেষ হয়নি। পরের ম্যাচ গুলো থেকেও তিন পয়েন্ট পেতে হবে।

অন্যদিকে একই সুর শোনা গেল ক্লাব সচিব দেবাশিস দত্তের গলায়। তিনিও বলেন, আমাদের বেশ কিছু কঠিন ম্যাচ বাকি আছে। এর মধ্যে মুম্বইয়ে গিয়ে খেলতে হবে। পররে ম্যাচ মহমেডান। যতই তারা ১৩ নম্বরে থাকুক। মহমেডান কলকাতার দলগুলোর বিরুদ্ধে ভালো খেলে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।

নাম না করে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে বলেন, মোহনবাগান সব সময় জয় পাওয়ার জন্য নামে। আমরা দুটো ম্যাচ না জিততে পারায় চাপে ছিলাম। অনেকে ১০ ম্যাচ হারের পর একটা জিতলেই উল্লাস করে। আর রেফারির সৌজন্যে দিনের পর দিন ১ নম্বরে থাকা যায় না। এটা যারা বলেন তারা ফুটবল বোঝে না।
একইসঙ্গে আনোয়ার চলে যাওয়ায় যে দলের শাপে বর হয়েছে সেটাও উল্লেখ করেন দেবাশিস দত্ত। আগামী ১ ফেব্রুয়ারি মহমেডানের বিরুদ্ধে পরের ম্যাচ সবুজ মেরুনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+