ISL: অনুশীলনে করছেন বাড়তি পরিশ্রম, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলবেন ম্যাকলারেন?

দুয়ারে আইএসএল। ডুরান্ড কাপের ফাইনাযল ম্যাচের ব্যর্থতা ভুলে আইএসএল এবং এসিএলকেই পাখির চোখ করেছে সবুজ মেরুন ব্রিগেড। আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির ম্যাচ দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। আইএসএল শুরুর কয়েক দিন আগে মোহনবাগান এসজির সমর্থকদের মনে সব থেকে বড় প্রশ্ন জেমি ম্যাকলারেনকে নিয়ে।

এবার মোহনবাগান এসজি সই করিয়েছে অস্ট্রেলিয়ান তারকা বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে। কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা, তার চোট নিয়ে খবর ইতিমধ্যেই প্রকাশে এসেছে। আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে আইএসএল। তবে শুক্রবার থেকে বাগান সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলন শুরু করেছেন অজি তারকা।

Jamie McLaren

শুক্রবার বল পায়ে অনুশীলন করেন জেমি ম্যাকলারেন। তাহলে কি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচেই সবুজ মেরুন জার্সিতে অভিষেক হবে জেমির? তবে এখনই এই উত্তরটা হ্যাঁ বলার মত সময় আসেনি। কারণ শনিবারের অনুশীলন‌ দেখে বলে দেওয়া যাবে না ম্যাকলারেন পুরো ৯০ মিনিট খেলার মতোই ফিট। বরং অজি তারকাকে কিছুটা অস্বস্তি দায়ক অবস্থায় কয়েক বার দেখা গিয়েছে।

জেমি ম্যাকলারেন অনুশীলনে এসেই মাঠে নেমে পড়েন, দলের অন্য ফুটবলাররা যখন রিহ্যাব করছিলেন তখন জেমি সহকারী কোচকে সঙ্গে নিয়ে মাঠে নেমে পড়েন টানা ৪০ মিনিট অনুশীলন করেন । বল পায়ে অনুশী‌লন করতে দেখা যায় তাঁকে। এর পাশাপাশি আরও কঠিন অনুশীলন করেন। ৪০ মিনিট অনুশীলন করে সাজঘরে ফিরে আসেন। কিন্তু কিছু সময় পর ফের সাজঘর থেকে বেরিয়ে বাইরে বসে থাকেন।

ম্যাকলারেনের ঘাড়ে চোট ছিল, এরজন্য তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তাঁর ঘাড়ে অস্বস্তি যে এখনও পুরোপুরি কাটেনি তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন। তাই ম্যাকলারেনকে খেলানো নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না কোচ। তিনি আরও কিছুটা সময় নিতে চান। কারণ আইএসএলের পাশাপাশি এসিএলও আছে মোহনবাগান এসজির। ফলে লম্বা মরশুমের শুরুতে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না মলিনা।

মোহনবাগান শনিবারও ক্লোজ ডোর অনুশীলন করে। তবে আগামী সোমবার সমর্থকদের জন্য অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। মোহনবাগান এসজি দলে এবার তারকার ছড়াছড়ি। জেসন কামিংস, দিমিত্রির সঙ্গে থাকছেন জেমি, ম্যাকলারেন , গ্রেগ স্টুয়ার্ড এর মত তারকারা।এবার চোট কাটিয়ে দলে ফিরছেন আশিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+