ISL: কেরলের বিরুদ্ধে জিতলেই লিগ শিল্ড নিশ্চিত মোহনবাগান এসজির! জেনে নিল শুভাশিসদের অঙ্ক
আইএসএলে দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের দুয়ারে মোহনবাগান এসজি। ৫২ পয়েন্ট পেলেই এবারও লিগ শিল্ড নিশ্চিত হয়ে যাবে সবুজ মেরুনের। কিন্তু ৫২ নয় ৪৯ পয়েন্ট পেলেই এবারও লিগ শিল্ড জিতে নিতে পারে সবুজ মেরুন। কিন্তু কীভাবে! কোন অঙ্কে ৪৯ পয়েন্ট পেলেই লিগ শিল্ড ঘরে তুলবেন শুভাশিস-ম্যাকলারেনরা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বর্তমানে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মোহনবাগান এসজি। হোসে মোলিনার দলের পরের ম্যাচ আগামী শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলে মোহনবাগান এসজির পয়েন্ট হবে ২১ ম্যাচে ৪৯। আপাতত মোহনবাগান এসজির এই পয়েন্ট ছঁুতে পারে জামশেদপুর এফসি এবং এফসি গোয়া। কিন্তু শনিবার মোহনবাগান এসজি এবং কেরল ম্যাচের আগেই চলতি সপ্তাহে এই দুই দলের ম্যাচ আছে। সেই ম্যাত গুলিতে জামশেদপুর এফসি এবং এফসি গোয়া জিততে না পারলেই আরও সুবিধা হবে হোসে মোলিনার দলের।

এবার আসা থাক জামশেদপুর এফসির কথায়। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্টে আছে খালিদ জামিলের দল। বৃহস্পতিবার নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নামবে জামশেদপুর এফসির । এই ম্যাচে জামশেদপুর এফসির হারলে বাকি সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪৬। আবার জামশেদপুর এফসির আসন্ন নর্থইস্ট ম্যাচে ড্র করে বাকি সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪৭। ফলে জামশেদপুর এফসি বা গোয়া কেউই ৪৯ পয়েন্টে পৌঁছাতে পারবে না। ফলে শনিবারই লিগ শিল্ড নিশ্চিত করে ফেলেত পারে মোহনবাগান এসজি।












Click it and Unblock the Notifications