ISL: ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয়, টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ঘরে তুলল মোহনবাগান এসজি
রবিবার খেলাধুলার জন্য সুপার সানডে। একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান। অন্যদিকে আইএসএলে লিগ শিল্ড জয়ের ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান এসজি। ওডিশাকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ড জিতল মোহনবাগান এসজি।
ওডিশার বিরুদ্ধে ঘরের মাঠে জিতলেই লিগ শিল্ড খেতাব নিশ্চিত হয়ে যাবে, এই পরিস্থিতিতে ৪-৩-২-১ ছকে দল সাজান কোচ হোসে মোলিনা। আপুইয়া এবং দীপক টাংরিকে ব্লকার হিসাবেই খেলান। আক্রমণভাগে শুধু রাখেন জেমি ম্যাকরালেনকে। অন্যদিকে ৪-৩-৩ ছকে দলকে খেলান সার্জিও লোবেরা। প্রতিপক্ষের ঘরের মাঠে আক্রমণের নীতি থেকে সরেননি ওডিশা।

২৭ মিনিটে লিস্টন ফ্রি কিক যেমন কাজে লাগাতে পারলেন না, জেমি ম্যাকলারেনকে প্রথমার্ধে অনেকটাই নিস্প্রভ দেখালো। ফলে প্রথম ৪৫ মিনিটে খুব একটা চেনা ছন্দে পাওয়া গেল না মোলিনার দলকে। ফলে ০-০ ও ভাবেই শেষ হল প্রথম ৪৫ মিনিটের খেলা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া প্রয়াস শুরু করে মোহনবাগান এসজি। সবুজ মেরুনের চাপে ওডিশা কার্যত রক্ষণাত্বক হয়ে যায়। ৬০ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করলেন মনবীর সিং। ৭২ মিনিটে অলড্রেডে শট বারে লাগল। এরপর বেশ কিছু পরিবর্তন করলেন মোলিনা। ৭৭ মিনিটে আক্রমণের ধার বৃদ্ধি করতে অলড্রেডের জায়গায় দিমিত্রিকে নামালেন। তবে ৮০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন ম্যাকরালেন।
ম্যাচের শেষ দিকে মোর্তাজা ফল লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে যায় ওডিশা এফসি। এরপর অতিরিক্ত সময় আরও ৯ মিনিট যুক্ত করেন সহকারী রেফারি। তবে সুপার সাব হলেন দিমিত্রি। ৯২ মিনিটে দুরন্ত গোল করলেন অজি তারকা। তার গোলের পরই গোটা যুবভারতী উদ্বেলিত হল।
২২ ম্যাচ শেষ ৫২ পয়েন্টে পৌছে গেল মোহনবাগান এসজি। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল লিগ শিল্ড। রেকর্ড পয়েন্ট সংগ্রহ সবুজ মেরুনের। এই ম্য়াচের পরই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেন।












Click it and Unblock the Notifications