ISL: ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে নয়া রেকর্ড মোহনবাগান এসজির, লিগ শিল্ড জয়ের আরও কাছে মোলিনার দল

আইএসএলে লিগ শিল্ড জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান এসজি। ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। এই জয়ের সঙ্গে সঙ্গেই চলতি মরশুমে সব দলের আগে সুপার সিক্স নিশ্চিত করল পাল তোলা নৌকার দল।

মহমেডানকে হেলায় হারানোর পর পাঞ্জাবের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ছিল সবুজ মেরুন। কিন্তু হোসে মোলিনার দলের কাছে কোনও পরীক্ষায় এখন কঠিন নয় বিশেষ করে ঘরের মাঠে। পাঞ্জাবের বিরুদ্ধেও জয় হাসিল করল মোহনবাগান এসজি মসৃণভাবেই। সেইসঙ্গে ঘরের মাঠে টানা ৯ ম্যাচ জিতে চেন্নাইয়িন এফসির রেকর্ড ভাঙল সবুজ মেরুন। এর আগে ঘরের মাঠে টানা ৮ ম্যাচ জিতেছিল চেন্নাইয়িন এফসি।

পাঞ্জাবের বিরুদ্ধে ৪-৪-১-১ ছকে দল সাজান কোচ হোসে মোলিনা। টম অলড্রেড না থাকায় ডিফেন্সে খেলানো হল তরুণ দীপেন্দু বিশ্বাসকে। আপুইয়া না থাকায় দীপক টাংরিকে খেলানো হয়। সামনে ম্যাকলারেন এবং একটু পিছন থেকে শুরু করেন গ্রেগ স্টুয়ার্ট। অন্যদিকে ৩-১-৪-২ ছকে খেলতে শুরু করে পাঞ্জাব এফসি।

এই ম্যাচের প্রথমার্ধ বেশ সাদা মাটা। খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না মোহনবাগান এসজিকে। সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আসছিল না। ফলে কিছুটা হতাশা যেন বৃদ্ধি পাচ্ছিল সবুজ মেরুন শিবিরের। তব বার বার ওভারল্যাপে উঠছিলেন আশিশ রাই। তাঁর এবং মনবীরের যুগলবন্দি দেখা যাাচ্ছিল বার। এরই মধ্যে ৩৯ মিনিটে সালাহের জায়গায় নামলেন অভিষেক সূর্যবংশী। প্রথমার্ধের খেলা শেষ হল ০-০ ভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেনা ছন্দে লিগ টপাররা। ৫৬ মিনিটে গোলের লকগেট খুললেন জেমি ম্যাকলারেন। দীপেন্দু বিশ্বাসের ক্রস দুরন্ত দক্ষতায় নামিয়ে নেন এরপর মাটি ঘেসা শটে পাঞ্জাব গোলরক্ষককে পরাস্ত করলেন। ৬৩ মিনিটে এল দ্বিতীয় গোল। লিস্টনের মাইনাস স্টুয়ার্টের পা হাল ছুঁয়েই গোলে প্রবেশ করে। কিন্তু স্কোর শিটে স্টুয়ার্টের নামই দেখা যায়।

৯০ মিনিটে পাঞ্জাব ডিফেন্সে ভুলে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করলেন জেমি ম্যাকরালেন। কামিংসের পাস থেকে গোল করলেন। দুটি গোল করে ম্যাচের সেরা হলেন জেমিই। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান আরও মজবুত করল মোহনবাগান এসজি। ১৮ ম্যাচে ২৩ পয়েন্টে থাকল পাঞ্জাব।
ম্যাচ শুরুর আগে মোহনবাগান এসজির পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হল বিশাল কাইথকে। সবুজ মেরুনে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত খেলেছেন। সব মিলিয়ে আইএসএলে ৫০টি ম্যাচে 'ক্লিন শিট' রেখেছেন। অর্থাৎ ৫০টি ম্যাচে গোল খাননি বিশাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+