ISL: মিনি ডার্বিতে মহমেডানকে হেলায় হারাল মোহনবাগান এসজি, হারের হ্যাটট্রিক সুনীলদের
লিগের ফার্স্ট বয় বনাম লাস্ট বয়ের ম্যাচ ছিল মিনি ডার্বি। কিন্তু মোহনবাগান এসজি বনাম মহমেডান ম্যাচ এতটা এক পেশে হবে তা কল্পনা করা যায়নি। নামেই ডার্বি। আদতে যেন আইএসএলের লিগ টপাররা খেলল কোনও কলকাতা লিগের দলের সঙ্গে। মহমেডানকে ৪-০ গোলে হারিয়ে দিয়ে মোহনবাগান এসজি পৌঁছে গেল লিগ শিল্ড জয়ের দুয়ারে।
যুবভারতীতে মহমেডানের বিরুদ্ধে নামার আগে সবুজ মেরুন শিবিরকে সুখবর দেয় পাঞ্জাব এফসি। তারা হারিয়ে দেয় বেঙ্গালুরু এফসিকে। এরপরের ৯০ মিনিটে মহমেডানকে হেলায় হারিয়ে দিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করে ফেলল মোহনবাগান এসজি। ফলে লিগ শিল্ড দ্বিতীয় বার গঙ্গাপারের ক্লাবে ঢোকা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

আসলে মোহনবাগান এসজির মতো শক্তিশালী দলের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা এই মহমেডান দলের নেই। কিন্তু সামান্য প্রতিরোধ টুকুও গরে তুলতে পারল না মেহেরাজউদ্দিনের দল। প্রথমার্ধের শেষ দিকে অলড্রেডকে ফাউল করেন মীরজালল কাশিমভ। তার পরে আবার ইচ্ছা করে পা দিয়ে আঘাত তিনি। ফলে সরাসরি লাল কার্ড দেখেন।
১০ জনের মহমেডানের বিরুদ্ধে আরও ধারালো হয়ে উঠে সবুজ মেরুন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিন নম্বর গোলটিও পেয়ে গেল মোহনবাগান এসজি। এবারও গোল করলেন সেই শুভাশিসই। এই নিয়ে আইএসএলে ছয় নম্বর গোলটি করে ফেললেন বাগান অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে মনে হয়েছিল মহমেডানের জন্য বিরাট লজ্জা অপেক্ষা করছে। তবে ৫ গোলের লজ্জা নিয়ে মহমেডানকে মাঠ থেকে বেরোতে হল না। দ্বিতীয়ার্ধে হল একটি গোল। ৫৩ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মনবীর। ফলে ৪-০ গোলে সহজ জয় পেল মোলিনার দল। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগশিল্ড জয়ের পথে এগিয়ে গেল মোহনবাগান এসজি।
অন্য ম্যাচে পাঞ্জাব এফসি ৩-২ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে। টান টান উত্তেজনার ম্য়াচ হল। একেবারে শেষ মিনিটে গোল করে পাঞ্জাবের জয় নিশ্চিত করলেন লুকা বাকি দুটি গোল করলেন ফিলিপ এবং আজমীর। বেঙ্গালুরুর হয়ে গোল করলেন ফিলিপ এবং রাহুল ভেকে। পর পর তিন ম্যাচ হারে ৫ নম্বরে নেমে গেল বেঙ্গালুরু।












Click it and Unblock the Notifications