ISL: মোহনবাগান এসজির মিশন হায়দরাবাদ, তিন পয়েন্টের লক্ষ্যে নিজামের শহরে যাচ্ছেন শুভাশিসরা
বড় ম্যাচ জয়ের পর লম্বা বিরতি কাটিয়ে আবার আইএসএলের মঞ্চে ফিরছে মোনহনবাগান এসজি। আগামী বুধবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। মাঝে এসিএল ম্যাচ থাকলেও তা খেলতে হয়নি হোসে মোলিনার দলকে কারণ এএফসির শাস্তির মুখে পড়েছে মোহনবাগান এসজি। যদিও এসিএল নিয়ে না ভেবে মোহনবাগান এসজির হেডস্যারের ফোকাসে সামনের হায়দরাবাদ ম্যাচ।
এসিএলের ম্যাচ না হওয়ায় মাঝে কিছুটা সময় পেয়েছে শুভাশিস-কামিংসরা। ফলে এই সময়ে দলকে আরও শক্তিশালী করে নিতে পেরেছেন মোহনবাগান এসজি কোচ। কিন্তু হায়দরাবাদ ম্যাচে আপুইয়ার খেলা নিয়ে সংশয় আছে। তরুণ এই মিডিও-র হালকা চোট আছে। ফলে তাঁকে নিয়ে কোনও রকম অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না বাগান টিম ম্যানেজমেন্ট।

হায়দরাবাদ উড়ে যাওয়ার আগে সোমবার বিকেলে বাগান তাঁবুতে সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, 'আমরা প্রতিপক্ষ দলের শেষ ম্যাচের ফলাফল বা তাদের খেলার স্টাইল নিয়ে ভাবছি না। আমরা আমাদের রণকৌশল অনুসারে খেলতে পারলেই জয় পাবো। এই ম্যাচের জন্য যদি আমি কোনও রকম রণকৌশলগত পরিবর্তন করি সেটা ম্যাচের ৪৮ ঘণ্টা আগে প্রকাশ্যে আনব। না।'
আইএসএলের প্রথম দিকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না মোহনবাগান এসজিকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর শুরু হয় সমালোচনা। কিন্তু পর পর দুই ডার্বিতে (মহমেডান এবং ইস্টবেঙ্গল)জিতে আবার ছন্দ ফিরে পেয়েছে বাগান। এই প্রসঙ্গে মোলিনা বলেন, 'গত দুটি ম্যাচে কী ফলাফল হয়েছে সেটা মনে রাখতে চাই না। বরং আমরা সামনের দিকে তাকাতে চাই। আগামী ম্যাচেও আমাদের লক্ষ্য সুন্দর ফুটবল খেলা এবং ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট আনা।'
East Bengal: বসুন্ধরা ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, একের পর এবার অস্কারের লক্ষ্য ৩ পয়েন্ট
শেষ দুই ম্যাচে শুভাশিসরাও গোল হজম না করে মোলিনাকে স্বস্তি দিয়েছেন। রক্ষণ নিয়ে আতঙ্ক অনেকটাই কেটেছে। কিন্তু তার জন্য আত্মতুষ্টির কোনও জায়গা নেই বাগান শিবিরে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে আছে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচ জিতলে লিগে ২ নম্বরে উঠে আসার সুযোগ আছে। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে নিজামের শহরের দল।












Click it and Unblock the Notifications