ISL: বড়দিনের আগে থমকে গেল মোহনবাগান এসজির জয়রথ, গোয়ার বিরুদ্ধে হার সবুজ মেরুন ব্রিগেডের

বড়দিনের আগে গোয়াতে এখন উৎসব মেজাজ। কিন্তু ক্রিসমাসের আনন্দ কিছুটা মলিন হয়ে গেল মোহনবাগান এসজির। এফসি গোয়ার বিরুদ্ধে ১-২ গোলে পরাজিত হল সবুজ মেরুন ব্রিগেড। ৮ ম্যাচ পর অপরাজিত তমকা হারাল মোহনবাগান এসজি।

গোয়ার বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে দল সাজান মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা। চার ডিফেন্ডারের সামনে ব্লকার হিসেবে খেলান সামাদ এবং আপুইয়াকে। মাঝমাঠে লিস্টন এবং মনবীরের সঙ্গে আক্রমণের ভেদ শক্তি বৃদ্ধি করতে রাখেন দিমিত্রিকে সামনে শুধু খেলান জেমি ম্যাকলারেনকে। অন্যদিকে গোয়া কোচ মানলো মার্কুয়েজ ৪-২-৩-১ ছকে দল সাজান।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে গোয়ার দাপট ছিল বেশি। এরইমধ্যেই ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বসে মোহনবাগান এসজি। বোরহার পাস থেকে ফার্নান্ডেজ শট নেন রদ্রিগেজ সেই বলটি কভার করতে এলে তাঁর গায়ে লেগে বল গোলে চলে যায়। গোলরক্ষক বিশাল কাইথের কিছুই করার ছিল না। শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়ে যায় সবুজ মেরুন ব্রিগেড।

গোল শোধের জন্য মরিয়া চেষ্টা শুরু করে মোলিনার দল। কিন্তু মাঝমাঠ সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারছিল না। মনবীর বা লিস্টন দুই উইং দিয়ে সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আসছিল না। বার বার স্টুয়ার্টের অভাবটা চোখে পড়ছিল। অন্যদিকে গোয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কিন্তু বিশাল কাইথের সৌজন্য গোলের সংখ্যা বাড়েনি গোয়ার। পুরানো দলের বিরুদ্ধে সাদিকু বার বার নজর কাড়ছিলেন। শেষ পর্যন্ত ১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান এসজি।

এর আগে একাধিক ম্যাচে পিছিয়ে থেকে খেলায় ফিরেছিল মোহনবাগান। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁরই ঝলক দেখা গেল। ৫৫ মিনিটে দিমিত্রকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান এসজি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অজি তারকা। দুরন্ত শটে গোয়ান গোলরক্ষককে পরাস্ত করলেন। এরপরই দিমিত্রিকে তুলে জেসন কামিন্সকে নামান মোলিনা।

তবে ৬৮ মিনিটে ফের গোল হজম করল মোহনবাগান। বোরহার পাস থেকে দুরন্ত হেডে গোল করলেন সেই ফার্নান্ডেজ। গোল শোধের জন্য মরিয়া প্রয়াস চালাতে থাকে মোহনবাগান এসজি। কিন্তু সন্দেশের নেতৃত্বে ডিফেন্স অটুট রাখে গোয়া। শেষ দিকে আপুইয়া তুলে সুহেল ভাটকে নামান মোলিনা। ইনজুরি টাইমে সহজ সুযোগ নষ্ট করলেন জেমি ম্যাকলারেন। শেষ দিকে মোহনবাগান এসজির এক সাপোর্ট স্টাফকে লাল কার্ড দেখালেন রেফারি।

এই ম্যাচ হেরে শীর্ষে থাকলেও বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্টে ব্যবধান কমল। ১২ ম্যাচে ২৬ পয়েন্টে আছে মোহনবাগান। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গোয়া। বাগানের পরের ম্যাচ ২৬ ডিসেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+